বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৬
৩১৪
জাতীয় সংসদে বাংলাদেশ সাইবার নিরাপত্তা বিল, ২০২৩’ উত্থাপন করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জাতীয় সংসদে আজ বিলটি উত্থাপন করেন।
বিলটির উত্থাপনকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশের স্থপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট ও স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ-এর সার্বিক তত্ত্বাবধানে ‘রূপকল্প-২০২১ ডিজিটাল বাংলাদেশ সফল বাস্তবায়নের অভিজ্ঞতার আলোকে ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষে প্রধানমন্ত্রী ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ ঘোষণা করেন। প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষে সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন ও এসব অপরাধের বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে নূতন একটি আইন প্রণয়ন করা প্রয়োজন। তাই বিশ্বের বিভিন্ন দেশের সাইবার নিরাপত্তা আইন ও এ সংক্রান্ত প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’ রহিতক্রমে বাস্তবতার নিরিখে ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, সাইবার কার্যক্রমের বিস্তৃতির সাথে সাথে সাইবার অপরাধের প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। এই আইনের আওতায় বিভিন্ন দেশের সাইবার নিরাপত্তা সংস্থাসমূহের মধ্যে সমন্বয়সাধন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা প্রদান এবং সাইবার ঝুঁকি ও হুমকিসমূহের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্কীকরণ ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দেশের সাইবার স্পেসের নিরাপত্তা নিশ্চিতকরণই এই আইনের অন্যতম উদ্দেশ্য।
প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ এর অর্জিত সাফল্যসমূহকে ধরে রাখা, টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রতিটি সেক্টরের ডিজিটাইজেশন কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পরে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে ৫ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করেন।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত