অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৬ই মে ২০২৬ | ২২শে বৈশাখ ১৪৩৩

ভোলায় সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৪

remove_red_eye

২৩৯

মলয় দে : ভোলায় সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে  এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক আরিফুজ্জামান'র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ভোলা পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  রিপন চন্দ্র সরকার,ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ প্রমুখ।
এসময় বক্তারা সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বিভিন্ন বিষয় সকলের সামনে তুলে ধরেন।একই সাথে সরকারের এ ধরনের পদক্ষেপ কে তারা সাদুবাদ জানান।
 অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আলমগীর হুসাইন'র সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডিজিএম (ইনচার্জ) সরদার মোঃ জাহিদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, জেলা মুক্তি যোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠ পত্রিকার সম্পাদক এম হাবিবুর রহমান,সম্পাদক অমিতাভ অপু  সহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ, অন্যান্য উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ইমাম সমিতির প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি, সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, রোভার স্কাউটের সদস্যরা ও উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের সকল শ্রেণির মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করে বিভিন্ন স্কিমে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। এর ফলে মানুষ বৃদ্ধ বয়স অথাৎ ৬০ বছর বয়সের পর তারা পেনশন উপভোগ করতে পারবেন। তাই সবাইকে সর্বজনীন পেনশন ও তার ভবিষ্যত সম্পর্কে জানাতে হবে।

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে  চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার

মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার

ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু

ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু

যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম

যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম

দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা

দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা

ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত

ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত

আরও...