অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

মঙ্গাপীড়িত এলাকার মানুষ এখন তিন বেলা পেট ভরে খেতে পায় : কৃষিমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২৮

remove_red_eye

২৭৬

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, একসময়ের মঙ্গাপীড়িত এলাকার মানুষ এখন তিন বেলা পেট ভরে খেতে পায়। বিএনপির আমলে প্রতি বছর আশ্বিন-কার্তিক মাসে উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত এলাকার অনেক মানুষ না খেয়ে মারা যেতো। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব নীতির কল্যাণে একটি মানুষও না খেয়ে থাকে না।
আজ রোববার সকালে রাজধানীর দনিয়ায় পিএনপি শহীদ ফারুক ইকবাল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
বিএনপি-জামায়াতের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত আন্দোলন ও ষড়যন্ত্র করছে। হরতাল, অবরোধ আর মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার পুনরাবৃত্তি করতে চাচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াতকে এবার আর তা করতে দেয়া হবে না। তাদেরকে এদেশে আর হরতাল এবং একটি মানুষকেও পুড়িয়ে মারতে দেয়া হবে না। তিনি বলেন, বিএনপির সাথে দেশের জনগণ নেই। জনগণ কোনদিন বিএনপিকে ক্ষমতায় আনবে না।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম, বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আব্দুল লতিফ পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সুত্র বাসস

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণ

বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয়

বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয়

পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি

পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে, রোডম্যাপ করছে ইসি

স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে, রোডম্যাপ করছে ইসি

তিনদিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ?

তিনদিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ?

জুনে বিজিবির অভিযানে ৩০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৫৪৪

জুনে বিজিবির অভিযানে ৩০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৫৪৪

আরও...