বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:০৪
৫০৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেছেন, শিক্ষকদের প্রশিক্ষনের মাধ্যমে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশের নেতৃত্বে পঠন দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে এসো শিখি প্রকল্প। সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য। এসো শিখি প্রকল্প পিইডিপি-৪ বাস্তবায়নে যে সহযোগিতা করছে, তাতে আমাদের লক্ষ্যে পৌঁছানো অনেক সহজ হবে ।’’
ইউএসএআইডি-এর এসো শিখি প্রকল্প স্থানীয় অংশীজনবৃন্দকে প্রকল্পের কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে অবহিতকরণ এবং ভোলা জেলায় এর কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় রবিবার ভোলা পিটিআইতে এক জেলা অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মহা পরিচালক এ কথাগুলো বলেন।
ভোলা জেলার জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উত্তম কুমার দাশ, পরিচালক, প্রশিক্ষণ, শাহীনুর শাহীন খান, পরিচালক, অর্থ বিভাগ মো. মিজানুল হক, এবং প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক নিুলুফার ইয়াসমিন, ভোলা জেলার প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) আমিনুল ইসলাম, ভোলা পিটিআই এর সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) জহুরা আহম্মেদ। কর্মশালায় জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, ‘‘২০৪১ সালে যারা স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবেন তাদের তৈরির দায়িত্ব আজকের প্রাথমিক শিক্ষকদের। শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্বের পঠন দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে এসো এসো শিখি প্রকল্প। তাই ভোলায় এই প্রকল্পের সার্বিক কর্মকাÐের সফল বাস্তবায়নে সবার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ’’
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এবং প্রাথমিক শিক্ষার মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ ছাড়াও এ কর্মশালায় এসএমসি সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্টাকটর, সহকারী পিটিআই সুপারিনটেনডেন্টসহ প্রায় ৮০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পঠন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের স্বাধীন ও সাবলীল পাঠক হিসাবে গড়ে তুলতে এসো শিখি প্রকল্প ভোলা জেলার ৫ উপজেলার (চরফ্যাশন, মনপুরা, তমুজউদ্দিন, বোরহানউদ্দিন, দৌলতখান) ৬৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১,৮৮১ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান করবে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত