অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৬ই মে ২০২৬ | ২৩শে বৈশাখ ১৪৩৩

ভোলায় এসো শিখি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:০৪

remove_red_eye

৩৭০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেছেন, শিক্ষকদের প্রশিক্ষনের মাধ্যমে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশের নেতৃত্বে পঠন দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে এসো শিখি প্রকল্প। সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য। এসো শিখি প্রকল্প পিইডিপি-৪ বাস্তবায়নে যে সহযোগিতা করছে, তাতে আমাদের লক্ষ্যে পৌঁছানো অনেক সহজ হবে ।’’
ইউএসএআইডি-এর এসো শিখি প্রকল্প স্থানীয় অংশীজনবৃন্দকে প্রকল্পের কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে অবহিতকরণ এবং ভোলা জেলায় এর কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায়  রবিবার ভোলা পিটিআইতে এক জেলা অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মহা পরিচালক এ কথাগুলো বলেন।
ভোলা জেলার জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত  কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উত্তম কুমার দাশ, পরিচালক, প্রশিক্ষণ, শাহীনুর শাহীন খান, পরিচালক, অর্থ বিভাগ মো. মিজানুল হক, এবং প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক নিুলুফার ইয়াসমিন, ভোলা জেলার প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) আমিনুল ইসলাম, ভোলা পিটিআই এর সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) জহুরা আহম্মেদ। কর্মশালায় জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, ‘‘২০৪১ সালে যারা স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবেন তাদের তৈরির দায়িত্ব আজকের প্রাথমিক শিক্ষকদের। শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্বের পঠন দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে এসো এসো শিখি প্রকল্প। তাই ভোলায় এই প্রকল্পের সার্বিক কর্মকাÐের সফল বাস্তবায়নে সবার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ’’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এবং প্রাথমিক শিক্ষার মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ ছাড়াও এ কর্মশালায় এসএমসি সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্টাকটর, সহকারী পিটিআই সুপারিনটেনডেন্টসহ প্রায় ৮০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পঠন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের স্বাধীন ও সাবলীল পাঠক হিসাবে গড়ে তুলতে এসো শিখি প্রকল্প ভোলা জেলার ৫ উপজেলার (চরফ্যাশন, মনপুরা, তমুজউদ্দিন, বোরহানউদ্দিন, দৌলতখান) ৬৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১,৮৮১ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান করবে।  

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে  চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার

মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার

ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু

ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু

যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম

যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম

দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা

দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা

ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত

ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত

আরও...