অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলা রোভারের প্রফেসর জাকারিয়া কমিশনার ও কামাল হোসেন সম্পাদক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:৪৩

remove_red_eye

৪২৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রফেসর গোলাম জাকারিয়া কমিশনার, কামাল হোসেন সাধারণ সম্পাদক, জুন্নু রায়হান যুগ্ম সম্পাদক এবং মাহাবুব আলমকে কোষাধ্যক্ষ করে ১৩ সদস্যের  ভোলা জেলা রোভার স্কাউটস এর নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ভোলা জেলা রোভার স্কাউটস এর ১৬তম ত্রৈ-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মৌখিক ভোটে এই  নতুন কমিটি নির্বাচন করা হয়।

বাংলাদেশ রোভার স্কাউটস এর আঞ্চলিক উপকমিশনার ও ভোলা জেলা রোভারের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুজ্জামান পিআরএস এর সভাপতিত্বে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ  আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মো: আলমগীর হোসাইন,  বরিশাল বিভাগীয় রোভার নেতা প্রফেসর এ.বি.এম. ফখরুজ্জামান এলটি, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর, সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তার, ভোলা জেলা রোভারের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও বরিশাল রোভার অঞ্চলের পরিচালক কাজী আসিফুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রসাশক মো: আরিফুজ্জামান এর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হর। এসময় বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন জেলা রোভার স্কাউটস সাবেক সম্পাদক মো: কামাল হোসেন। আয় ব্যয়ের হিসাব পেশ করেন সাবেক কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম।
পরে উপস্থিত সদস্যদের কণ্ঠ ভোটে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে  সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট টিম গঠনের নির্দেশ দিয়েছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটস টিম গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তাকিদ দিয়েছেন জেলা প্রশাসক।  এসময় তিনি বলেন রোভার স্কাউটস এর একটি নিজস্ব ভবন প্রয়োজন। এজন্য জমি খুজতে হবে। জমি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...