অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ | ৮ই আশ্বিন ১৪৩৩

পরবর্তী তিন দিন বৃষ্টিপাত বাড়তে পারে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৩০

remove_red_eye

৩৪৫

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে । পরবর্তী তিন দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় সারাদেশে বৃষ্টিপাতের প্রবনতা বাড়তে পারে ।
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে । আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ সিলেটে ১৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া টেকনাফে ১১৩, কুমিল্লায় ৮৬, কুতুবদিয়ায় ৭৭, চট্টগ্রামে ৬০, হাতিয়ায় ৫২, কক্সবাজারে ৩৪ ও বান্দরবানে ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় মাত্র ৬  মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে। 
এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে ৩৬ ডিগ্রী সেলসিয়াস এবং আজ দেশের সর্বনি¤œ তাপমাত্রা সিলেট ও বান্দরবানে ২৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।  সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৩৯ মিনিটে।

সুত্র বাসস

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

আরও...