অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৬ই মে ২০২৬ | ২৩শে বৈশাখ ১৪৩৩

৪০৩৬টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে ১২ কোটি টাকা অনুদান প্রদান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:১৫

remove_red_eye

২৪৮

গত অর্থবছরে (২০২২-২৩) মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধিত ৪০৩৬ টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদান হিসাবে ১২ কোটি টাকা প্রদান করা হয়েছে।
এরমধ্যে ক, খ ও গ এই তিনটি ক্যাটাগরিতে ৩ হাজার ৯শ’ ১৩ টি সমিতির মাঝে ১১ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ১২৩ টি  সমিতিকে ৬১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ রোববার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর সভানেত্রী ও প্রতিনিধিদের হাতে অনুদানের ৮৮ লাখ ৭৫ হাজার টাকা হস্তান্তরকালে এ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু দেশের উন্নয়নে সমবায় সমিতির উপর জোর দিয়েছিলেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদেরকে আরো বেশি সমবায় সমিতিতে অংশগ্রহণের কথা বলেছেন। 
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীর কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছেন। তাই, নারী দারিদ্র্য হ্রাস, নারীর কর্মসংস্থান সৃষ্টি ও নারীদের উদ্যোক্তা  হিসেবে গড়ে তুলতে স্বেচ্ছাসেবী মহিলা  সমিতির সদস্যদের আরো বেশী করে এগিয়ে আসতে হবে। 
তিনি নারী নির্যাতন-সহিংসতা বন্ধ, যৌতুক ও বাল্য বিয়ে নামক সামাজিক ব্যাধি রোধে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যদের আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব ও শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন।
নাজমা মোবারেক বলেন, স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুদানের উদ্দেশ্য দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়ন করা। সমিতির মাধ্যমে তাদের সংগঠিত করা।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সমিতির পক্ষে বক্তৃতা করেন এশিয়ান নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী পর্শিয়া সুলতানা ও উত্তরণ মহিলা উন্নয়ন ফাউন্ডেশনের সভানেত্রী সীমা আক্তার।

সুত্র বাসস

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে  চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার

মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার

ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু

ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু

যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম

যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম

দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা

দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা

ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত

ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত

আরও...