বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:১২
৪১৭
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, অতীতের শত-শত বছরের পশ্চাদপদ জাতি শেখ হাসিনার নেতৃত্বে আজ ঘুরে দাঁড়িয়েছে
তিনি বলেন, ‘কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ি খ্যাত অতীতের শতশত বছরের পশ্চাদপদ বাঙালী জাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে আজ ঘুরে দাঁড়িয়েছে। এই জাতি এখন আর তলাবিহীন নয়। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশের নেতৃত্বের সক্ষমতা অর্জন করবে।’
মন্ত্রী শনিবার রাতে ঢাকায় লায়ন্স ফাউন্ডেশন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫ বি-২, বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মোস্তাফা জব্বার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের’ চলমান সংগ্রাম এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত হয়ে দেশপ্রেমিক প্রতিটি মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা-৩১৫বি-২’র গভর্নর আহম্মদ উজ্জামানের সভাপতিত্বে লায়ন আনোয়ার হোসেন ভুঁইয়া, নাজমুল আলম ভুইয়া, মোসলেম আলী খান, এমএ হাসান, মো: আবদুল ওয়াহাব, একে এম রেজাউল হক প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিকে তুলে ধরেন। তারা বঙ্গবন্ধুর আদর্শের পথ অনুসরণ করে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
পরে, মন্ত্রী সেলাই মেশিন, হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এর আগে ১৫ আগস্টের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত