অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

অতীতের পশ্চাদপদ জাতি শেখ হাসিনার নেতৃত্বে আজ ঘুরে দাঁড়িয়েছে : জব্বার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:১২

remove_red_eye

৩৬৮

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, অতীতের শত-শত বছরের পশ্চাদপদ জাতি শেখ হাসিনার নেতৃত্বে আজ ঘুরে দাঁড়িয়েছে
তিনি বলেন, ‘কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ি খ্যাত অতীতের শতশত বছরের পশ্চাদপদ বাঙালী জাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে আজ ঘুরে দাঁড়িয়েছে। এই জাতি এখন আর তলাবিহীন নয়। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশের নেতৃত্বের সক্ষমতা অর্জন করবে।’
মন্ত্রী শনিবার রাতে ঢাকায় লায়ন্স ফাউন্ডেশন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫ বি-২, বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায়  এসব কথা বলেন।
মোস্তাফা জব্বার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের’ চলমান সংগ্রাম এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত হয়ে দেশপ্রেমিক প্রতিটি মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা-৩১৫বি-২’র গভর্নর আহম্মদ উজ্জামানের  সভাপতিত্বে লায়ন আনোয়ার হোসেন ভুঁইয়া, নাজমুল আলম ভুইয়া, মোসলেম আলী খান, এমএ হাসান, মো: আবদুল ওয়াহাব, একে এম রেজাউল হক প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিকে তুলে ধরেন। তারা বঙ্গবন্ধুর আদর্শের পথ অনুসরণ করে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
পরে, মন্ত্রী  সেলাই মেশিন, হুইল চেয়ার ও বাইসাইকেল  বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এর আগে ১৫ আগস্টের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সুত্র বাসস

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণ

বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয়

বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয়

পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি

পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে, রোডম্যাপ করছে ইসি

স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে, রোডম্যাপ করছে ইসি

তিনদিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ?

তিনদিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ?

জুনে বিজিবির অভিযানে ৩০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৫৪৪

জুনে বিজিবির অভিযানে ৩০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৫৪৪

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

আরও...