অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই : টেলিযোগাযোগ মন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৩২

remove_red_eye

৩৩৯

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। 
‘২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় স্মার্ট বাংলাদেশ কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে’ উল্লেখ করে তিনি বলেন, কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ি খ্যাত বাংলাদেশ ২০২৩ সালে উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের বিস্ময়। মন্ত্রী উন্নয়ন বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর সৈনিকদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ারও আহ্বান জানান।
মোস্তাফা জব্বার বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে টেলিফোন ভবন মিলনায়তনে জাতির পিতার ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ-টেলিটক শাখা আয়োজিত  আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বাধীন রাষ্ট্র দিয়েছেন এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার বীজ বপন করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে জাতিকে সুপ্রতিষ্ঠিত এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার সংগ্রাম শুরু করেছেন। 
তিনি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ টেলিটক শাখার কর্মকর্তাদেরকে নিজ নিজ অবস্থানে থেকে ডিজিটাল যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র উন্নয়ন বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ’র টেলিটক শাখার সভাপতি রওনক আহসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আইইবি’র সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর, টেলিটক’র ব্যবস্থাপনা পরিচালক একেএম হাবিবুর রহমান, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি ড. মোঃ হাবিবুর রহমান এবং বঙ্গবন্ধু প্রেেকৗশলী পরিষদ টেলিটক শাখার উপদেষ্টা প্রকৌশলী ফজলে রাব্বি বক্তৃতা করেন।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...