বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৩ রাত ০৮:৫৫
২৩৭
নারী বিশ্বকাপ ফুটবলের নতুন চ্যাম্পিয়ন স্পেন। আজ (রোববার) অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ফাইনালে স্পেন ১-০ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে। ম্যাচের একমাত্র গোলটি করেন স্পেনের অধিনায়ক ওলগা কারমোনা ২৯ মিনিটে।
লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা স্পেন ব্যবধান বাড়াতে পারেনি। ইংল্যান্ডও পারেনি ম্যাচে ফিরতে। প্রথম ফাইনালে উঠে ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিশ্বকাপে রানার্সআপ হয়েই তৃপ্ত থাকতে হলো।
যুক্তরাষ্ট্রের পর জাপান বিদায় নেওয়ায় নির্ধারিত হয়ে যায় নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে নারী বিশ্বকাপ ফুটবল। ইংল্যান্ড নাকি স্পেন- সে প্রশ্নই কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছিল ফুটবল বিশ্বে। যুক্তরাষ্ট্র, নরওয়ে, জার্মানি ও জাপানের পর শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখালো স্পেন।
স্পেনের বিশ্বকাপে অভিষেক হয়েছিল ২০১৫ সালে কানাডায়। প্রথমবার বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকেই। ফ্রান্সে অনুষ্ঠিত পরের আসরে গ্রুপপর্ব টপকে নকআউট পর্বে উঠে তারা পড়েছিল যুক্তরাষ্ট্রের সামনে। সেখান থেকেই বিদায় নিয়েছিল স্পেনের মেয়েরা। সেই স্পেন নিজেদের তৃতীয় অংশগ্রহণে করলো বিশ্বকাপ বাজিমাত।
বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারানোর মাধ্যমে স্পেন একটা প্রতিশোধও নিয়েছে। গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপে স্বাগতিকদের কাছে অতিরিক্ত সময়ের গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল স্প্যানিশ মেয়েরা। ঠিক ১১ মাসের মাথায় সেই ইংল্যান্ডের বিপক্ষে প্রতিশোধ নিয়ে নারী ফুটবলের সবচেয়ে বড় সাফল্য তুলে নিয়েছে জাভি-ইনিয়েস্তার দেশের মেয়েরা।
ইউরো চ্যাম্পিয়ন বলেই বিশ্বকাপের ফাইনালে ফেবারিট হিসেবে ইংল্যান্ডকেই এগিয়ে রেখেছিল বেশিরভাগ ফুটবলবোদ্ধা। ফিফার র্যাংকিংয়েও দুইধাপ ওপরে ইংল্যান্ড। কিন্তু এসব হিসেবে-নিকেশ বদলে দিয়ে সিডনি স্টেডিয়ামে স্পেন গড়েছে নতুন ইতিহাস। দেশটির নারী ফুটবল এখন বিশ্বের সেরা দল।
২০ জুলাই নিউজিল্যান্ডের ইডেনপার্কে নরওয়ের বিপক্ষে স্বাগতিকদের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছিল এবারের নারী বিশ্বকাপ ফুটবল। দীর্ঘ এক মাস ফুটবলামোদীরা মেতে ছিল নারী বিশ্বকাপ নিয়ে। নিউজিল্যান্ড থেকে যাত্র শুরু করা বিশ্বকাপের পর্দা নামলো অস্ট্রেলিয়ায়।
সুত্র জাগো
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী
বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল
ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার
ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু
যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম
দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা
ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক