বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২৩ বিকাল ০৫:৪০
৪০৪
রাজধানীর গেন্ডারিয়া স্টেশন থেকে শনিবার প্রথমবারের মতো রেলপথে পরীক্ষামূলক একটি রেল (ট্যাক কার) মাওয়া হয়ে পদ্মা সেতু অতিক্রম করে ভাঙ্গা স্টেশনে পৌঁছায়। গেন্ডারিয়া থেকে ট্যাক কারটি সকাল সাড়ে ৯টার দিকে রওনা হয়।
পরীক্ষামূলক ট্যাক কারটি মুন্সীগঞ্জের মাওয়ায় আসতে পৌনে দুই ঘন্টা সময় লাগে। মাওয়ায় এক ঘন্টা যাত্রা বিরতির পরে পদ্মা সেতু অতিক্রম করে ভাঙ্গা স্টেশনে পৌঁছাতে সময় লেগেছে আরো এক ঘন্টা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান, প্রকল্প পরিচালক মো. আফজাল হোসন ও প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলামসহ দেশি-বিদেশী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান- রাজধানীর গেন্ডারিয়া স্টেশন থেকে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী অতিক্রম করে পথে-পথে লাইন পর্যবেক্ষণ করে ট্যাক কারটি মাওয়ায় পৌঁছাতে সময় লাগে পৌনে দুই ঘণ্টা। পদ্মা সেতু রেলপথে এখন চলছে ফিনিশিং কাজ। মাস খানেক পর ঢাকা থেকে ভাঙ্গা যাত্রীবাহী রেল চালু হবে। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটারে রেল চালু হবে ২০২৪ সালে।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আফজাল হোসন বলেন, আমরা আজকে মূলত ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কী-কী কাজ বাকি আছে সেগুলো দেখার জন্য এসেছি। ইতোমধ্যে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেললাইন স্থাপন শেষ হয়েছে। এখন শুধুমাত্র কিছু ট্যাম্পিং,প্যাকিং, লেভেলিং এইকাজগুলো বাকি। তিনি বলেন, ঢাকা-থেকে মাওয়া অংশের অগ্রগতি প্রায় ৮৫ শতাংশ। এখানে আমাদের স্টেশনের কাজ কিছু বাকি আছে। সিগন্যালের কাজ শেষ হয়নি। আর ট্র্যাকের কিছু ট্যাম্পিংয়ের কাজ অসমাপ্ত আছে। আমরা রেল লাইন বসিয়ে ফেলেছি। কিন্তু লেভেলিং, এলাইনমেন্টসহ টুকিটাকি কাজ করতে আমদের আরও এক মাস সময় লাগবে।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ট্যাকে ইঞ্জিনিয়ার সৈয়দ শওকত আলী লেবু বলেন, আমরা প্রথমবারের মত আজকে ঢাকার গেন্ডেরিয়া থেকে পরীক্ষামূলক রেলে চড়ে মাওয়ায় পৌঁছালাম। আমরা খবু সুন্দর ভাবে মাওয়া এসে পৌঁছেছি। কাজের অগ্রগতি যথেষ্ট ভালো। এখন ফিনিশিংয়ের অল্প কিছু কাজ বাকি আছে। যা ক’দিনের মধ্যেই সন্তোষজনকভাবে শেষ হবে। সেপ্টম্বরের শেষের দিকে যে কোন সময় প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন এবং যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে।
এদিকে কাজটা পুরোপুরি শেষ হয়ে গেছে পরীক্ষামূলক কার চালুতে খুশি পদ্মাপাড়ের মানুষ। সফল পরীক্ষায় উচ্ছ্বসিত প্রকৌশলীরা। পদ্মা সেতুর সঙ্গে রাজধানী ঢাকা রেল পথে যুক্ত হওয়ার পর প্রথমবারের মত পরীক্ষামূলক ট্র্যাক কার পদ্মা সেতু অতিক্রম করে। সেপ্টেম্বরে ভাঙা পর্যন্ত ৮২ কিলোমিটার যাত্রীবাহী রেল চালুর টার্গেট নিয়ে চলে আজকের পর্যবেক্ষণ।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত