বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২৩ বিকাল ০৫:৩৭
৩৪৩
শোকাবহ আগস্টের ১৯তম দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান প্রতিষ্ঠা মঞ্চ-৯৭’- এর সদস্যরা টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শতাব্দীর মহানায়কের প্রতি সম্মান প্রদর্শন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া করা হয়।
এ সময় সংগঠনের সদস্য আলমগীর হোসেন, শাহ মো. সাইফুল আলম লিটন, মো. মইনুল ইসলাম ভূঞা, সুলতান আলম মিতুল, ড. মোসাম্মৎ তাহমিনা বেগম, নাজমা ইসলাম ডলি, মো. সাজ্জাদ হোসেন, জোবায়দা হক অজন্তা, মো. মনিরুজ্জামান, সালমান মাহমুদ জসিম, নুরুজ্জামান ভুট্টু, তাজুল ইসলাম, সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, আব্দুর রশিদ মন্ডল রানা, অহিদুল ইসলাম তুষারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এরপর সমাধিসৌধ কমপ্লেক্সে সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে বেলা সাড়ে ১১ টায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা শাখার পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান রুহেলের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।
পরে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ ও মোনাজাত করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রনি, মীরসরাই উপজেলা শাখার সভাপতি নয়ন কান্তি ধুম, সাধারণ সম্পাদক মো. আবু জাফরসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান রুহেল বলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমাদের পিতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আমরা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বঙ্গবন্ধুর আদর্শে আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছি।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত