অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ২০ বছর পর জলাবদ্ধ মুক্ত হলো ৫০০ একর ফসিল জমি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২৩ রাত ১০:৩০

remove_red_eye

৩৫৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের সদুরচর গ্রামে ৫০০ একর ফসিল জমি প্রায় ২০ বছর ধরে পানির নিচে তলিয়ে থাকার পর কৃষকদের দুর্ভোগ লাগব করতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পানি নিষ্কাশনে স্থায়ী সমাধান পেলেন কৃষকরা। স্থায়ী এ নিষ্কাশনের মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর জলাবদ্ধতার কবল থেকে রক্ষা পেল কৃষকদের ৫০০ একর ফসিল জমি পানিবন্দি থেকে মুক্ত পেলো ১০ হাজার বাসিন্দা। মঙ্গলবার বিকেলে ভোলা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদের নির্দেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস মিয়া সরেজমিন পরিদর্শন শেষে পানি নিষ্কাশনের জন্য স্থায়ীভাবে ড্রেন নির্মাণ করার জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেন। আগামীকাল থেকে ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির ড্রেন নির্মাণের কাজ শুরু করবেন। সদুরচর গ্রামের কৃষক মো. মুনাফ আলী জানান, প্রায় ২০ বছর ধরে সদুরচর গ্রামের হাওলা বিলের প্রায় ৫০০ একর ফসিল জমি জোয়ার ও বৃষ্টির পানিতে তলিয়ে ছিল। পানি নামার কোনো ব্যবস্থা ছিল না। বছর দশেক আগে স্থানীয় কৃষকরা নিজ উদ্যোগে ছোট্ট একটি খাল খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছিলেন। কিন্তু মাস দুয়েক পর সেটিও বন্ধ হয়ে যায়। আব্দুল হান্নান নামে আরেক কৃষক জানান, হাওলা বিলে প্রায় ৫০০ একর ফসলি জমি আছে। এসব জমিতে বছরে তিনটি ফসল ফলতো। এ আবাদেই এলাকার কৃষকের আর্থিক সমৃদ্ধি আসতো। ২০ বছরের বেশি সময় ধরে এসব জমি জলাবদ্ধতায় ডুবে আছে। পানি নিষ্কাশনের জন্য স্থানীয় কৃষকরা একাধিকবার জেলা প্রশাসক ও জেলা কৃষি অধিদপ্তরে লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু কোথা থেকেও আশাব্যঞ্জক কোনো সাড়া তারা পাননি। ষাটোর্ধ বিবি মনেজা খাতুন বলেন, হাওলা বিলের পানির কারণে দীর্ঘ ২০ বছর ধরে তারা দুর্ভোগে ছিলেন। বর্ষার সময় এ দুর্ভোগ আরও বাড়ত। পঁচা পানির গন্ধে তারা অতিষ্ঠ। শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হতো। দীর্ঘ ২০ বছর পর অবশেষে তারা একটি স্থায়ী সমাধান পেলেন। ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির জানান, দীর্ঘ ২০ বছর ধরে হাওলা বিলের প্রায় ৫০০ একর ফসিল জমি পানির নিচে তলিয়ে ছিল। যার কারনে প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি ছিল। ইউপি নির্বাচনের সময় ওই গ্রামের একটি উঠান বৈঠকে তিনি কৃষকদের কথা দিয়েছিলেন, ভোটে তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে কৃষকদের এ দুর্দশা দূর করবেন। সেই কথা রাখতেই তিনি এ বিষয়টি এমপি তোফায়েল আহমেদকে জানান এবং এর স্থায়ী সমাধান করে দেন। ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস মিয়া সাংবাদিকদের জানান, হাওলা বিলে কৃষকদের ৫০০ একর ফসিল জমি পানির নিচে তলিয়ে আছে ২০ বছর ধরে। এ সংবাদটি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে তোফায়েল আহমেদ জানতে পারে। এরপর এমপি এ জলাবদ্ধতা নিরসনের জন্য ১০ লাখ টাকা ব্যয়ে একটি ড্রেনের ব্যবস্থা করে দেন। এ ছাড়াও যে ব্যক্তির জমির ওপর দিয়ে ড্রেন নির্মাণ করা হবে তাকে ৩ লাখ টাকা দেয়া হয়েছে। খুব দ্রæত সময়ের মধ্যেই ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়া হবে। যার ফলে কৃষকরা এখন থেকে জমিতে চাষাবাদ করতে পারবেন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...