বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:১২
২৫২
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের নেতৃবৃন্দ বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা জাতীয় ইতিহাসের সবচেয়ে বেদনাবিধুর ও কলংকিত ঘটনা। তারা বলেন, বঙ্গবন্ধু হত্যা ছিল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পরাজিত স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী দেশীয় বেঈমান ও তাদের আন্তর্জাতিক মুরুব্বিদের ১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে একটি সুপরিকল্পিত জঘন্য কাপুরুষোচিত নির্মম রাজনৈতিক হত্যাকান্ড।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আগামীকাল জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ দেয়া এক বিবৃতিতে এসব কথা বলেন।
নেতৃদ্বয় বলেন, হত্যাকারীরা শুধু ব্যক্তি বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তারা বাঙালি জাতির আত্মাকে হত্যা করে বাংলাদেশকে সাংবিধানিক-রাষ্ট্রীয়-রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিকভাবে পাকিস্তানের পথে পরিচালিত করতে চেয়েছিল। বঙ্গবন্ধু হত্যার পর বাঙালি জাতি মোশতাক-জিয়া ও তাদের উত্তরসূরী এরশাদ-খালেদার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করে পাকিস্তানপন্থা থেকে বাংলাদেশকে আবার বাংলাদেশের পথে ফিরিয়ে এনেছে। জাতি বঙ্গবন্ধুকে স্বমহিমায় পুনঃপ্রতিষ্ঠা করেছে। সংবিধানে রাষ্ট্রীয় চার মূলনীতি পুনঃপ্রতিষ্ঠা করেছে।
বেঈমান পাকিস্তানপন্থীরা রাজনৈতিকভাবে পরাজিত ও কোনঠাসা হলেও এখনও আত্মসমর্পণ করেনি, এখনও গোপনে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত জানিয়ে তারা বলেন, পাকিস্তানপন্থীদের সমূলে বিনাশ এবং বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক সোনার বাংলা হিসাবে গড়ে তুলে বিশ্বের দরবারে বাঙালি জাতিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠার মধ্য দিয়েই বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হবে।
সুত্র বাসস
ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত
চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন
তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা
লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক