অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় জাপানি ব্যাবসায়ী দলের সাথে কৃষকদের মতবিনিময় সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই আগস্ট ২০২৩ রাত ০৯:২৮

remove_red_eye

৪২৪

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার কৃষকদের উৎপাদিত বিভিন্ন খাদ্যপন্য নিতে জাপানের বেশ কয়েকটি ব্যাবসায়ী প্রতিনিধি দল ভোলার কৃষকদের সাথে মতবিনিময় সভা করেছেন। রবিবার সকালে ভোলার ব্যাংকেরহাট গ্রামীন জন উন্নয়ন সংস্থার প্রানি স্বাস্থ্য কেন্দ্রে গ্রামীন জন উন্নয়ন সংস্থা কৃষকদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাপানিজ বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কামেদা শিকা কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর লেখ রাজ জুনিজা, জাপান-বাংলাদেশ জয়েন্টভেঞ্চার কোম্পানি মিনোরি বাংলাদেশ লিমিটেড ও ফু-ওয়াং ফুডসের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন। ইনডু জুনেজা, রুচি জুনেজা ,এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ফু-ওয়াং ফুডসের চেয়ারম্যান মো. আফজাল হোসেন, মিনোরি গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজর অ্যাডভোকেট মো.এমরান হোসাইন প্রমুখ। প্রতিনিধি দল ভোলার কৃষকদের উৎপাদিত ভুট্রা, মুগ, মশুর, ধান ও সয়াবিন নিতে আগ্রহ প্রকাশ করেন ও জন উন্নয়ন টেকনিক্যাল ইনিস্টিটিউটের কেয়ার গিভিং সহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থীদের জাপানি ভাষা শেখানের মাধ্যমে জাপানে কর্মসংস্থান করে দেয়ার অঙ্গিকার করেন। কৃষক মতবিনিময় সভায় কৃষক ছাড়াও জন উন্নয়ন টেকনিক্যাল ইউনিস্টিটিউটের যুব ও যুব মহিলা প্রশিক্ষানার্থীরা অংশ নেয়। অুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার লিগ্যাল এন্ড কর্মসুচি পরিচালক এড. বিথী ইসলাম।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...