হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ১৩ই আগস্ট ২০২৩ রাত ০৮:১৬
৪৭৬
হাসনাইন আহমেদ মুন্না: ভোলা সরকারি কলেজে চালু হতে যাচ্ছে শেখ হাসিনা ছাত্রীনিবাস (ছাত্রী হোস্টেল)। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রথমবারের মত মেয়েদের আবাসিক হল চালু হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে সাধারণ ছাত্রীরা। কলেজটিতে ৮ হাজারের উপরে শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩ হাজারই ছাত্রী। কিন্তু বিগত দিনে এখানে মেয়েদের থাকার কোন হোস্টেল ছিলোনা। তাই এটি চালু হলে ছাত্রীদের আবাসন সমস্যার স্থায়ী সমাধান হবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে কলেজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এ মহিলা হোস্টেলটি চালু হতে যাচ্ছে। হলটিতে প্রাথমিকভাবে ১’শ ৩২টি ছাত্রী সিট রয়েছে। এতে করে জেলার দূর দূরান্ত থেকে মেয়েদের আর কষ্ট করে আসতে হবেনা। এখানে থেকেই তারা লেখাপড়া করতে পারবে। ইতোমধ্যে হোস্টেলে থাকতে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন ফরম সংগ্রহ করছে।
কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফজলে ইলাহী মনে করেন, দূর থেকে আসা ছাত্রীদের অনেকেরই শহরে আত্বীয় -স্বজন নেই। সেসব ছাত্রীদের বিভিন্ন বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। এতে করে তাদের নিরাপত্তায় বিঘ্ন ঘটে। তাই হোস্টেল চালু হলে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়া ছাত্রীনিবাসটি যেহেতু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করা হচ্ছে তাই এর বাড়তি গুরুত্ব বহন করে।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক