অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩


এশিয়া কাপ-বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব : পাপন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৫১

remove_red_eye

৩৪৯

আগামী এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ গুলশাস্থ  নিজ বাসভবনে টাইগারদের ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপে সাকিবকে অধিনায়ক করা হয়েছে। সামনে এখন এশিয়া কাপ, এরপর বিশ্বকাপ। এত কম সময়ের মধ্যে আমার কাছে মনে হয়েছে, সবচেয়ে সহজ ও অবধারিত পছন্দ সাকিব আল হাসান। আরেকটা অটো চয়েজ আছে। সেটা হলো, সাকিব না খেললে সহ-অধিনায়ক যে আছে, সে হবে। লিটন দাস।’

 

তিনি আরও বলেন, ‘আরও দু-একটি নাম এসেছিলো, যেমন মেহেদি হাসান মিরাজ। দীর্ঘ মেয়াদে চিন্তা করলে কে হবে, সেই আলোচনাও ছিলো। কারণ এখন মুশফিক করছে না, তামিমও ছেড়ে দিল, সাকিবও যদি কখনও ছেড়ে দেয় তখন কি হবে। এজন্য দীর্ঘ মেয়াদে যখন চিন্তা করবো, তখন আরও নাম আসবে।’
ইনজুরির কারণে সম্প্রতি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল। তার জায়গায় এবার ওয়ানডে ফরম্যাটেরও দায়িত্ব পেলেন টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব। দীর্ঘ মেয়াদে তিন সংস্করণেই সাকিব অধিনায়কত্ব  করবে কিনা এ ব্যাপারে বিসিবি বস বলেন, ‘সাকিবের সাথে এসব নিয়ে আলোচনা হয়নি। সে দেশে আসলে কথা বলতে পারবো। দীর্ঘ মেয়াদ নিয়ে তার পরিকল্পনাটা জানতে হবে। কারণ একসাথে তিন সংস্করনের দায়িত্ব তার উপর চাপ হয়ে যাবে। কারণ যে পরিমাণ খেলা আমাদের, তার সাথে কথা বলে নিতে হবে। তার সাথে কথা না বলে কিছু বলাটা কঠিন।’
তিনি আরও বলেন, ‘আমরা ঠিক করেছি, এখন এশিয়া কাপ, নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ পর্যন্ত যত খেলা আছে, এই সময়টায় অবশ্যই সাকিব আল হাসান অধিনায়ক।’
এর আগে দু’বার ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। ২০০৯ থেকে ২০১১ এবং ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৫০টি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়ে ২৩টিতে জয় পান সাকিব। এরমধ্যে ঘরের মাঠে ২০১১ সালের বিশ^কাপে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ঐ আসরে গ্রুপ পর্ব থেকে বিশ^কাপ শেষ করেছিলো বাংলাদেশ। ৬ ম্যাচে সমান ৩টি করে জয়-হারের স্বাদ পেয়েছিলো টাইগাররা।
ওয়ানডে বিশ্বকাপে সাত ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। এরমধ্যে তিনটি জয় ও চারটিতে হার রয়েছে। বিশ^ ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে বাংলাদেশের সেরা পারফরমার সাকিব। ২০১৯ সালের বিশ্বকাপে ৬০৬ রান এবং ১১ উইকেট নিয়ে অনন্য রেকর্ডের মালিক সাকিব।

সুত্র বাসস

 





ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...