অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় জাতীয় শোক দিবস পালনে ব্যাপক কর্মসূচি


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৩ রাত ০৯:৩৩

remove_red_eye

৩৬৯

হাসনাইন আহমেদ মুন্না : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালনে জেলায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্জাদায় পালনে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। জেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগষ্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়াত্বশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন।
এদিন সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র কোরআন খতম। ১০টায় স্বাীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুস্পস্তবক অর্পণ। সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোক দিবসের আলোচনা সভা। সাড়ে ১২ টায় ইসলামিক ফাউন্ডেশনে পবিত্র কোরআন তেলোয়াত,হামদ-নাথ ও দোয়া মাহফিল। ১২টা ৪৫ মিনিটে যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে ঋণ বিতরণ।
বাদ যোহর সকল মসজিদ ও অনান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা। একইসাথে আগামী ১০ আগষ্ট থেকে ৩১ আষ্ট পর্যন্ত জেলার সকল সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি স্কুল এন্ড কলেজসমূহে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকণ প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন রয়েছে। ১ আগষ্ট থেকে শুরু হওয়া তথ্য অফিসের শোক দিবস উপলক্ষ্যে জেলা-উপজেলা পর্যায়ে জাতির পিতার উপর নির্মিত প্রামাণ্য চলচিত্র প্রদর্শন চলবে ১৫ আগষ্ট পর্যন্ত।
এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন কর্মসূচি নিয়েছে ভোলা জেলা আওয়ামী লীগ। সকাল ৬ টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হবে। সকাল ১০ টায় নেতা-কর্মীদের কালো ব্যাজ ধারন ও সাড়ে ১০ টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ। সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ প্রধান অতিথির বক্তব্য রাখবেন। পরে শোক র‌্যালী ও শিশু কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা। দুপুর দেড়টায় গণভোজ অনুষ্ঠিত হবে। সকল কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিত থাকার আহŸান জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা শিল্পকলা ও শিশু একাডেমির আয়োজনে চিত্রাংকণ ও রচনা বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন নানান কর্মসূচি পালন করবে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...