অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

১৭ আগস্ট শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, বন্ধ থাকবে কোচিং সেন্টার : শিক্ষামন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৩১

remove_red_eye

৩০০

আগামী ১৭ আগস্ট দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা । গুজব ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে  পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সরকার আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর ৪৩ দিন পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ  রাখার নির্দেশ দিয়েছে।
আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমানের  পরীক্ষা অনুষ্ঠান উপলক্ষ্যে  এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান।
দীপু মনি  আরো  জানান, এবার দেশের ১১ টি শিক্ষা বোর্ডে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন ছাত্র ও ছাত্রী পরীক্ষায় অংশ নিবে।  পরীক্ষার্থীর  মধ্যে ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ছাত্র  ও ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন ছাত্রী।  দেশের ৯ হাজার ১৬৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীর  জন্য ২ হাজার ৬৫৮ টি কেন্দ্র স্থাপন করা হবে। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন।
তিনি বলেন, চলতি বছর দেশের ৯ টি সাধারণ শিক্ষাবোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ২৫১ জন ছাত্র ও ৫ লাখ ৮২ হাজার ৩৪৩ জন ছাত্রী। মোট ৪ হাজার ৬৪৭ টি  শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১ হাজার ৫৩৫ টি পরীক্ষা কেন্দ্র  স্থাপন করা হবে।
তিনি আরো বলেন,আলীম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৮ হাজার ৩১ জন।  এর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন ছাত্রী। আলীম পরীক্ষায় মোট ২ হাজার ৬৮৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৪৪৯ টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হবে ।
শিক্ষামন্ত্রী বলেন, কারিগরী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন। এর মধ্যে ১ লাখ ৯ হাজার ৫৭৩ জন ছাত্র ও ৪৩ হাজার ১৪৪ জন ছাত্রী। ১ হাজার ৮৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৬৭৪ টি কেন্দ্র স্থাপন করা হবে।
তিনি আরো জানান, দেশের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা হচ্ছে। এ কারণে আগামী ৯ ও ১০ আগস্ট বান্দরবান,খাগড়াছড়ি,কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...