অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

আশুলিয়ায় বাসে আগুন : ঢাকা জেলা যুবদলের যুগ্ম সম্পাদকসহ গ্রেফতার ৬

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৩০

remove_red_eye

২৮১

ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচী চলাকালীন ঢাকা-আরিচাগামী মহাসড়কের উপর গাড়ী ভাংচুর, ককটেল বিস্ফোরণ এবং বিকাশ বাসে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলতার অভিযোগে করা মামলায় ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামসহ ছয়জনকে গ্রেফতার করেছেন পুলিশ।
গ্রেফতারকৃত  অপর আসামিরা হলেন- ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান (৪৭), ধামরাই পৌর ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস (২২), ঢাকা জেলা বিএনপির সদস্য মো. মুমিনুল ইসলাম (৪৫) ও সাভার থানা যুবদলের সদস্য মো. সুজন (৩৪)।
আজ মঙ্গলবার ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ সুপার আসাদুজ্জামান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘গত ২৯ জুলাই ঢাকা-আরিচাগামী মহাসড়কের উপর জনসাধারনের বিভিন্ন গাড়ী ভাংচুর করে, ককটেল ফুটিয়ে ও বাসে আগুন জালিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে। এ ঘটনায়  ক্ষতিগ্রস্ত বিকাশ বাসের চালক  মো. আনোয়ার হোসেন (৪২) বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করেন।’
তিনি জানান, ‘মামলা পরবর্তী সময়ে দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ এন্ড ট্রাফিক উত্তর) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলার ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবীব খানকে  নির্দেশ প্রদান করি।  তাদের সরাসরি তত্ত্বাবধান ও নেতৃত্বে আশুলিয়া থানা ও জেলা গোয়েন্দা শাখা (উত্তর), ঢাকা এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল অভিযানে নামে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তির সহয়তা ও গুপ্তচর নিয়োগের মাধ্যমে মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাই, থানা এবং ঢাকা মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

সুত্র বাসস

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...