অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩


শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৫৩

remove_red_eye

৩৬২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ক্রীড়া অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দু’টি প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার-২০২৩ প্রদান করেছেন।
আজ সকালে নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
কিংবদন্তি হকি খেলোয়াড় এবং বাংলাদেশ জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক আজীবন সম্মননায় ভূষিত হয়েছেন।
নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ক্রিকেটার তাসকিন আহমেদ ও দক্ষিণ এশীয় স্বর্ণপদক জয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলাম ক্রীড়াবিদ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।
টেবিল টেনিস খেলোয়াড় মুহতাসিম আহমেদ হৃদয় এবং হকি কেলোয়াড় আমিরুল ইসলাম উদীয়মান ক্রীড়াবিদ পুরস্কার পেয়েছেন।
এদিকে ক্রীড়া সংগঠক ক্যাটাগরিতে তৃণমূল হকি সংগঠক ফজলুল ইসলাম এবং কাসিন্দুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মালা রানী সরকারকে এ পুরস্কার দেওয়া হয়।
খন্দকার তারেক মো.নুরুল্লাহ ক্রীড়া সাংবাদিক পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ তীরন্দাজ ফেডারেশন ক্রীড়া সংস্থা/ফেডারেশন/সংগঠক পুরস্কার এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) স্পোর্টস স্পন্সর অ্যাওয়ার্ড পেয়েছে।
বিএবি’র পক্ষে মো. নজরুল ইসলাম মজুমদার ও চৌধুরী নাফিজ সারাফাত পুরস্কার গ্রহণ করেন।
এছাড়া, মন্ত্রনালয় এই প্রথমবারের মতো শেখ কামাল এনএসসি পুরস্কারে ক্রীড়া ধারাভাষ্যকার ক্যাটাগরি অন্তর্ভূক্ত করেছে। এ ক্যাটাগরিতে ক্রীড়া ধারাভাষ্যকার পুরস্কার পেলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার আতাহার আলী খান।
পুরস্কার প্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ।
এছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান শেখ কামালের জীবন ও কর্মকা-ের স্মৃতিচারণ করে বক্তব্য দেন।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুস সাদেক ও সাবিনা খাতুন।

 

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরতে মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও কর্মকা-ের ওপর একটি অডিও-ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়।
প্রধানমন্ত্রী ‘শেখ কামাল : ক্ষণজন্মা এক নক্ষত্র’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।
এরআগে ৩ আগস্ট, মর্যাদাপূর্ন শেখ কামাল এনএসসি পুরস্কার-২০২৩ এর জন্য আটটি ক্যাটাগরিতে ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব এবং দ’ুটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছিল।
ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সুনির্দিষ্ট মানদ-ের আলোকে সংশ্লিষ্ট কমিটি যাচাই-বাছাই করে এই পুরস্কার প্রাপ্তদের নাম চূড়ান্ত করে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২১ সালে প্রথমবারের এই পুরস্কার প্রবর্তন করে।
প্রধানমন্ত্রী একই অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু ক্রীড়া বৃত্তিও’ বিতরণ করেন।
২০২৩-২৪ অর্থ বছরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে এ বৃত্তি দেওয়া হচ্ছে।
মোট ৫শ’ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হচ্ছে। এক্ষেত্রে পঞ্চম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রতি মাসে ১,০০০ টাকা করে বছরে ১২,০০০  টাকা এবং একাদশ শ্রেণী থেকে অনার্স স্তরের শিক্ষার্থীদেরকে প্রতি মাসে ২,০০০ টাকা করে বছরে ২৪,০০০ টাকা দেওয়া হচ্ছে।
এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে ১০ টাকার একটি স্মারক ডাকটিকিট, ৪০ টাকার তিনটি স্ট্যাম্প সম্বলিত একটি স্যুভেনির শীট, ১০ টাকার একটি উদ্বোধনী খাম, ৫ টাকার একটি ডাটা কার্ড অবমুক্ত করেন এবং একটি বিশেষ সীলমোহর ও ব্যবহার করেন।

সুত্র বাসস

 





ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...