বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৪৫
২৪৯
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আজ যথাযথভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করেছে। মিশন দিবসটি পালন উপলক্ষে আলোচনা অনুষ্ঠান, তথ্যচিত্র প্রদর্শন এবং শহিদ শেখ কামালের আত্মার এবং বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করে।
ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান চ্যান্সারি প্রাঙ্গণে ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।
অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণীও পাঠ করে শোনানো হয়। পরে হাইকমিশনার চ্যান্সারির বঙ্গবন্ধু কনফারেন্স হলে শেখ কামালের জীবন ও কর্মের ওপর এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
রহমান তার বক্তৃতায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর খেলাধুলা, শিল্প ও সঙ্গীতের ক্ষেত্রে তার অসাধারণ নেতৃত্বের গুণের কথা তুলে ধরে শহিদ শেখ কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রদূত বলেন, তিনি (শেখ কামাল) তার সমস্ত গুণাবলী তার পরিবার থেকে পেয়েছেন এবং এই গুণাবলী তার ব্যক্তিগত, সামাজিক ও সাংস্কৃতিক জীবনে প্রতিফলিত হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের সময় কমান্ডার-ইন-চিফ জেনারেল এম এ জি ওসমানীর এডিসি থাকাকালে শেখ কামালের ভূমিকার কথা স্মরণ করে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কাল রাতে তার জীবন সংক্ষিপ্ত হয়ে গেলেও, শহিদ শেখ কামাল তার স্বল্প জীবনে একজন আদর্শ বাঙালি হিসেবে তার উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন।
মিশনের মিনিস্টার (কনস্যুলার) সেলিম মো. জাহাঙ্গীর অনুষ্ঠানে বক্তৃতাকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
কলকাতা, মুম্বাই, আগরতলা এবং গোয়াহাটিতে বাংলাদেশের উপ এবং সহ হাইকমিশনেও শহিদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে।
সুত্র বাসস
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী
বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল
ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার
ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু
যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম
দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা
ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক