অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

দুর্নীতি ও সন্ত্রাসে বিএনপি চ্যাম্পিয়ন : ইঞ্জিনিয়ার সবুর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:১৬

remove_red_eye

৩২০

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাশ ছোঁয়া জনপ্রিয়তা ও অভাবনীয় উন্নয়নে জনপ্রিয়তা হারিয়ে বিএনপি এখন আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বারবার দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমে বিএনপি চ্যাম্পিয়ন হচ্ছে। 
আজ বুধবার কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি, কড়িকান্দি, সাতানী ইউনিয়নে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের লক্ষ্যে জনসংযোগে তিনি এসব কথা বলেন। 
আবদুস সবুর বলেন, গণতন্ত্র ও জনগণের উপর আস্থা নেই বিএনপির। অতীতেও ছিল না। বিএনপি-জামায়তের সময় সাড়ে তিন'শ উপজেলায় নির্বাচন কর্মকর্তা তড়িঘড়ি করে নিয়োগ দেয়া হয়েছিল৷ তারা আজিজ মার্কা কমিশন গঠন করে নির্বাচনের আয়োজন করেছিল। দেশের মানুষ এখন এধরনের আজিজ মার্কা কমিশন চায় না। 
তিনি বলেন, বিএনপি দেশের ভাবমূর্তি নেতিবাচকভাবে বিদেশিদের কাছে তুলে ধরছে। বাংলাদেশীদের খারাপ চোখে দেখছে বিদেশিরা। কানাডার ফেডারেল আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে। দেশ-বিদেশে কোথাও আর জায়গা পাচ্ছে না দলটির। তাই অগ্নিসন্ত্রাসে কার্যক্রমেই নেমেছে।  
বৃষ্টি উপেক্ষা করে সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে জনসংযোগে অংশগ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, তিতাস সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, সাতানী ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক সরকার, জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, যুবলীগ নেতা সরোয়ার বাবু, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষারসহ তিতাস উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...