অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩


জনসংখ্যার আধিক্য দিয়েই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে তুলে এনেছেন শেখ হাসিনা : স্বাস্থ্যমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:১৫

remove_red_eye

৩৪৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের অধিক জনসংখ্যাকে অনেকেই বোঝা মনে করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোঝা হিসেবে দেখেন না। মুলতঃ জনসংখ্যার আধিক্য দিয়েই তিনি বাংলাদেশকে একটি কর্মক্ষম ও সক্ষম মধ্যম আয়ের দেশে তুলে এনেছেন।
আজ বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বিশ^ জনসংখ্যা দিবস-২০২৩ পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী দেশে পরিকল্পিতভাবে নারী-পুরুষের সমতা এনেছেন জানিয়ে জাহিদ মালেক বলেন, শেখ হাসিনা গত ১৫ বছরে দেশে নারীর ক্ষমতায়নে নিরব বিপ্লব সৃষ্টি করেছেন। বর্তমানে দেশের সরকারি বা বেসরকারি যেকোনো অফিসে গেলে পুরুষ ও নারীর প্রায় সমান উপস্থিতি লক্ষ্য করা যায়।
তিনি বলেন, দেশের পোশাক শিল্পে ৭০ ভাগ নারী যেমন কাজ করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে, তেমনি সরকারি চাকরি করে, শিল্পে, ব্যবসা-বাণিজ্য, এমনকি কৃষিতেও নারীরা এখন সমান তালে এগিয়ে এসেছে। শিক্ষকতা পেশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য বিশেষ কোটা ব্যবস্থা করে নারীর ক্ষমতায়ন জোরালো করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজনীতিতেও তিনি নারীদের অবস্থান শক্ত করেছেন। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও স্পিকারসহ ৬৫ জন সদস্য নারী। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে এবং ইউনিয়ন পরিষদেও নারীদের জন্য বিশেষ আসন নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নারীদের ক্ষমতায়নে এত গুরুত্ব দেয়ার কারণ তিনি জানেন, দেশের এত বড় জনসংখ্যার আধিক্যের মধ্যে অর্ধেকের বেশিকে বাদ রেখে বাংলাদেশ বিশে^র সাথে সমান তালে এগিয়ে যেতে পারবে না।
বর্তমানে বাংলাদেশে বেশ কিছু চ্যালেঞ্জ আছে জানিয়ে জাহিদ মালেক বলেন, দেশে বাল্যবিবাহ এখনো থামানো যায়নি। এটি একেবারে নির্মূল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশে বর্তমানে দারিদ্রতা ১৫ ভাগ রয়েছে।  মানুষকে দরিদ্র রেখে সামনে এগিয়ে চলা কঠিন। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৮০ শতাংশ দরিদ্র হার থেকে কমিয়ে এনে এখন মাত্র ১৫ শতাংশ করেছেন। এর পাশাপাশি মানুষকে স্বাস্থ্য সচেতন হিসেবে গড়ে তুলতে হবে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর এবং ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্রিস্টিন ব্লকুসও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কর্মী, শ্রেষ্ঠ সেবাদানকারী প্রতিষ্ঠান ও পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেয়া হয়।

সুত্র বাসস





ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...