অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

আজাদ তালুকদার ছিলেন নির্ভীক নিবেদিতপ্রাণ সাংবাদিক : তথ্যমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:১৩

remove_red_eye

৩৭৮

চট্টগ্রামের জনপ্রিয় ‘একুশে পত্রিকা’র সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আজাদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ এক শোক বার্তায় হাছান মাহমুদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 
তথ্যমন্ত্রী ক্যান্সারের সাথে যুদ্ধরত আজাদ তালুকদারের চিকিৎসার নিয়মিত খোঁজ খবর রাখতেন। কয়েকদিন আগেও হাসপাতালে তাকে দেখতে গেছেন।
মন্ত্রী বলেন, খুব কাছে থেকে দেখা আজাদ তালুকদার ছিলেন এক নির্ভীক নিবেদিতপ্রাণ সাংবাদিক। 
তিনি বলেন, তার অকাল মৃত্যু অত্যন্ত বেদনার। চট্টগ্রামের সাংবাদিকতায় তিনি স্মরণীয় হয়ে থাকবেন। 
উল্লেখ্য, আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজাদ তালুকদার ইন্তেকাল করেন। আজ বুধবার বাদ যোহর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রথম জানাজা, দুপুর আড়াইটায় চট্টগ্রাম প্রেসক্লাবে দ্বিতীয় ও রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া হাইস্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আজাদ তালুকদারের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...