অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

সাংবাদিকদের রিপোর্টে সবচেয়ে বেশী উপকৃত হয় সাধারণ মানুষ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:০৪

remove_red_eye

৫৮০

মলয় দে: ভোলার নবাগত জেলা প্রশাসক আরিফুজ্জামান'র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩০শে জুলাই সন্ধ্যায় ভোলা প্রেসক্লাবের আয়োজনে নিজস্ব হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক  আরিফুজ্জামান কে বরণ করে নেয়া হয় ।
ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান বলেন, সাংবাদিকতা একটা সাহসী পেশা। সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকতা পেশার মতো এমন বিস্তৃত পেশা আর কোনোটি নেই।
উপকৃত
আমি ব্যাক্তিগত ভাবে সাংবাদিকদের রিপোর্টের ভিত্তিতে অনেক কাজ করেছি। সাংবাদিকদের রিপোর্টে সবচেয়ে বেশী উপকৃত হয় সাধারন মানুষ। তাই সামনের দিনগুলোতে আপনাদেরকে সাথে নিয়ে ভোলার উন্নয়নে কাজ করে যাবো। তিনি আরো বলেন,যদি আমি ভোলার মানুষকে ভালো না বাসতে পারি,তাদের সংস্কৃতির সাথে মিশতে না পারি তাহলে ভোলার মানুষের সমস্যাগুলো কখনোই নিজের মনে করা সম্ভব নয়। তবে আমি যেখানেই যাই সেই এলাকাকে নিজের এলাকা মনে করে ওই এলাকার সমস্যা গুলো নিজের মনে করে সমাধান করার চেষ্টা করি। আমি আপনাদের জেলা প্রশাসক। আমার প্রতি আপনাদের যে চাওয়া, আমি মনে প্রানে চেষ্টা করবো তা পূরণ করার। জেলা প্রশাসক যে কোন বিষয়ে আপনাদের পাশে থাকবে।
 এর আগে উপস্থিত সকল সাংবাদিকরা তাদের স্ব স্ব পরিচয় তুলে ধরেন। পরিচয় পর্ব শেষে বক্তব্য রাখেন, সাবেক প্রেসক্লাব সভাপতি এম. ফারুকুর রহমান,দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকত হোসেন,প্রেসক্লাব সহ সভাপতি কামাল উদ্দিন সুলতান, নয়া দিগন্ত ও এস এ টিভির প্রতিনিধি এ্যাডভোকেট শাহাদাত হোসেন শাহীন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জুন্নু রায়হান,সময় টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার নাসির লিটন, একুশে টেলিভিশন প্রতিনিধি মেজবা উদ্দিন শিপু প্রমুখ ।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক  ( সার্বিক)রিপন কুমার সাহা ও জেলা নেজারত ডেপুটি কালেক্টর আবু সাইদ, সাংবাদিকদের মধ্যে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোবাশ্বের উল্লাহ চৌধুরী,  প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোক্তাদির বিল্লাহ, দৈনিক শাহনামার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, ভোলা দর্পন পত্রিকার সম্পাদক মোতাসিম বিল্লাহ,মাছরাঙা টেলিভিশন ও জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি হাসিব রহমান,একাত্তর টেলিভিশন প্রতিনিধি কামরুল ইসলাম, বাসসের হাসনাইন আহমেদ মুন্না, গাজী টিভি প্রতিনিধি হেলাল উদ্দিন, মানবজমিন প্রতিনিধি এ্যাডভোকেট মনিরুল ইসলাম,এটিএন বাংলার এম.ছিদ্দিকুল্লাহ,যায়যায়দিন প্রতিনিধি ফয়েজউল্লাহ, দীপ্ত টিভির আবিদুল আলম,মাই টিভি প্রতিনিধি আরিফ হোসেন লিটন,  কালের কন্ঠের ইকরামুল আলম, স্পষ্টবাদীর প্রতিনিধি মনিরুল ইসলাম, যমুনা টেলিভিশনের জুয়েল সাহা,এখন টিভির ইমতিয়াজ, নিউ নেশনের মনির সাজওয়াল, মানবকন্ঠের আনোয়ার সুজন,সংবাদের পুষ্পেন্দু মজুমদার, স্বদেশ প্রতিদিনের এইচ আর সুমন,ঢাকা প্রতিদিনের মলয় দে, আজকের ভোলার ঝিলন, বাংলার কন্ঠ প্রতিবেদক ইসমাইল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...