অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৪৭

remove_red_eye

২৮৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩০ শে জুলাই সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে  জেলা প্রশাসন ও ভোলা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান'র অংশগ্রহণে বর্ণাঢ্য  র‌্যালিটি বের হয়।পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "মানুষই মুখ্য।মাদক কে না বলুন,শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন।"এই  প্রতিপাদ্যকে কেন্দ্র করে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) রিপন কুমার সাহা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিভিল সার্জন ডাঃ একেএম শফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠ পত্রিকার সম্পাদক এম. হাবিবুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মোঃ নুরুল আমিন, ভোলা সরকারি কলেজের  সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুজ্জামান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান বলেন,আমরা সকলে মাদক থেকে দূরে থাকবো। মাদকদ্রব্য গ্রহন ও বিপনন থেকে আমাদের সকলকে সরিয়ে নিয়ে আসতে হবে। একটা জাতি ধ্বংসের পেছনে মাদকের ভূমিকা অনেক।তাই মাদকমুক্ত দেশ ও জাতি গঠনে সকলে কাঁধে কাঁধ মিলেয়ে আমাদের কাজ করে যেতে হবে। এর আগে এ দিবসটি উপলক্ষে শিশু ও কিশোরদের নিয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে আয়োজিত প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...