অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন রাষ্ট্রপতি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৫৬

remove_red_eye

৪২৪

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩’ উপলক্ষে তাঁর সরকারি বাসভবন বঙ্গভবনের পদ্মপুকুরে আজ ৫২৯০ টি মাছের পোনা  অবমুক্ত করেছেন। তিনি আজ বিকেলে বঙ্গভবনের পদ্মপুকুরে (যেটাকে আগে সিংহ পুকুর বলা হতো) রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, মহাশোল, সুবর্ণ রুই, পাবদা, চিংড়ি ও গুলসার বিভিন্ন প্রজাতির ৪৩২ কেজি ওজনের পোনা অবমুক্ত করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এ তথ্য জানান।
রাষ্ট্রপতি মৎস্য খাতের সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে স্থানীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বাড়াতে সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। মৎস্য খাতকে কর্মসংস্থান সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে, রাষ্ট্রপতি স্থানীয় জাতের মাছের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সকলকে সুস্পষ্টভাবে নির্দেশ দেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বঙ্গভবনের সচিব বৃন্দ - সচিব সম্পদ বড়–য়া, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান, মৎস্য, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ এবং মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির দোয়া-মোনাজাত পরিচালনা করেন।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...