অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামায়াত : হুইপ ইকবালুর রহিম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৪১

remove_red_eye

২৫৮

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামায়াত। তিনি বলেন, বিএনপি-জামাতের আমলে শ্রমিকরা তাদের ন্যায্য মুল্য থেকে বঞ্চিত হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছে।
আজ বৃহস্পতিবার দিনাজপুর শহরে বন্ধন কমিউনিটি সেন্টারে জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
হুইপ বলেন, শ্রমিকদের ঘামের বিনিময়ে এ দেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে পরিমান উন্নয়ন হয়েছে বিএনপি জামাতের আমলে তা হয়নি। বিএনপি-জামাতের হাত থেকে বাচঁতে শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় নিয়ে আসছেন জনগন।
দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনোয়ারুল হকের সভাপত্বিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেন, আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবুল বাশার, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোঃ সেরাজুল ইসলাম, শ্রমিক সংগঠনের সাধারন সম্পাদক মোঃ সাদাকাতুল বারী, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সংগঠনের উপদেষ্ঠা মোঃ হুমায়ূন কবীর, সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মানিকুল ইসলাম মানিক। সভা পরিচালনা করেন মো. আফজাল হেসেন।
আলোচনা সভা শেষে হুইপ ইকবালুর রহিম মৃত শ্রমিক পরিবারের মাঝে ও শ্রমিক পরিবারের মেয়ের বিবাহের জন্য ২০ লক্ষ টাকার চেক ৬০ জনের মধ্যে বিতরণ করেন।

সুত্র বাসস

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...