বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৩৯
২৮১
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় আছেন বলেই দেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আর শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখনই এগিয়ে যায় তখনই একটি মহল বিভিন্ন ষডযন্ত্র করে দেশকে পিছনের দিকে ঠেলে দেয়ার অপচেষ্টায় লিপ্ত থাকে।
আজ বৃহস্পতিবার দিনাজপুর বোচাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ ও র্যালি শেষে এক সুধি সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, শুধু নেতা হলেই হবে না, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে দেশ প্রেম আছে, মেধা আছে, দুরদর্শিতা আজে, প্রজ্ঞা আছে, এই ধরনের নেতৃত্ব দেশে আর দ্বিতীয় কেউ নেই।
তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর সেবা কি জিনিস দেশের জনগণ তা ভুলে গিয়েছিল। তিনি বলেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন এক নম্বরে রয়েছে। মৎস্য উৎপাদন প্রবৃদ্ধিতে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরনে আমরা তৃতীয় স্থানে। স্থলপদ, জলপদ ও আকাশ পদে এখন মানুষ অবাদে যাতায়াত করতে পারছে।
উন্নয়ন মুখী ডিজিটাল বাংলাদেশ সফল হয়ে আগামীতে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, আগামী ২০৪১ সালের আগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সফল হবে। এই প্রত্যাশা বাস্তবায়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালীর করার লক্ষ্যে আগামী ২ আগস্ট রংপুর বিভাগীয় শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে সকলের প্রতি তিনি আহ্বান জানান।
দিনাজপুর বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ডালিম সরকার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুর আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, সহ-সভাপতি মো. নঈম শাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাহিদ হোসেনসহ প্রমুখ।
সুত্র বাসস
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত