অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় ৩৬৮ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদ শিক্ষা বৃত্তি প্রদান

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১১ই মার্চ ২০২০ রাত ০৩:৪২

remove_red_eye

১৮৫৫

হাসনাইন আহমেদ মুন্না : ভোলায় বিভিন্ন স্কুল-কলেজের মেধাবী ৩৬৮ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মাঝে ‘জেলা পরিষদ মেধাবী শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়েছে।   মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের পক্ষ থেকে  এ মেধা বৃত্তি প্রদাণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী শিক্ষার্থীদের হাতে এই মেধাবী বৃত্তির টাকা তুলে দেন। জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন,জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, জেলা ও দায়রা জজ ড. এ বি এম মাহমুদুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেয়ার জন্যই আজকের এই বৃত্তি দেয়া হচ্ছে। শুধুমাত্র জিপিএ-৫ ও পুথিগত শিক্ষা কোন কাজে আসবেনা। যদি না শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা না যায়। একইসাথে পারিবারিক শিক্ষা, গুরুজনদের শ্রদ্ধাসহ নৈতিক ও সামাজিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি আরো বলেন, প্রত্যেক বিষয়ে শিক্ষার্থীদের দ্বায়িত্ববোধের পরিচয় দিতে হবে। এসময় তিনি কারিগরী ও বিজ্ঞান ভিত্তিক তথা কর্মমুখী শিক্ষার উপর জোর দেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম হৃদয়ে ধারন করে সুশিক্ষিত হয়ে আলোকিত মানুষ হওয়ার আহবান জানান।
পরে জেলার বিভিন্ন স্কুল-কলেজের ২০১৭ ও ১৮ শিক্ষাবর্ষের এসএসসিতে ২৪২ জনের মাঝে ৩ হাজার ও এইচএসসিতে ১২৬ জনের মাধ্যে সাড়ে ৩ হাজার টাকার শিক্ষা বৃত্তি তুলে দেওয়া হয়।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...