হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ১১ই মার্চ ২০২০ রাত ০৩:৪২
১৮৮৪
হাসনাইন আহমেদ মুন্না : ভোলায় বিভিন্ন স্কুল-কলেজের মেধাবী ৩৬৮ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মাঝে ‘জেলা পরিষদ মেধাবী শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের পক্ষ থেকে এ মেধা বৃত্তি প্রদাণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী শিক্ষার্থীদের হাতে এই মেধাবী বৃত্তির টাকা তুলে দেন। জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন,জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, জেলা ও দায়রা জজ ড. এ বি এম মাহমুদুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেয়ার জন্যই আজকের এই বৃত্তি দেয়া হচ্ছে। শুধুমাত্র জিপিএ-৫ ও পুথিগত শিক্ষা কোন কাজে আসবেনা। যদি না শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা না যায়। একইসাথে পারিবারিক শিক্ষা, গুরুজনদের শ্রদ্ধাসহ নৈতিক ও সামাজিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি আরো বলেন, প্রত্যেক বিষয়ে শিক্ষার্থীদের দ্বায়িত্ববোধের পরিচয় দিতে হবে। এসময় তিনি কারিগরী ও বিজ্ঞান ভিত্তিক তথা কর্মমুখী শিক্ষার উপর জোর দেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম হৃদয়ে ধারন করে সুশিক্ষিত হয়ে আলোকিত মানুষ হওয়ার আহবান জানান।
পরে জেলার বিভিন্ন স্কুল-কলেজের ২০১৭ ও ১৮ শিক্ষাবর্ষের এসএসসিতে ২৪২ জনের মাঝে ৩ হাজার ও এইচএসসিতে ১২৬ জনের মাধ্যে সাড়ে ৩ হাজার টাকার শিক্ষা বৃত্তি তুলে দেওয়া হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত