অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

সংগীতশিল্পী সুরিন্দর আর নেই

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে জুলাই ২০২৩ বিকাল ০৫:৩২

remove_red_eye

৩০৪

পাঞ্জাবের লোকগানের জনপ্রিয় শিল্পী সুরিন্দর শিÐার আর নেই। বুধবার (২৬ জুলাই) একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ শিল্পী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। ভারতীয় সংবাদ মাধ্যম ‘এনডিটিভি’র প্রকাশিত এক খবরে এমনটাই জানা গেছে।
সুরিন্দর শিÐারের প্রয়াণে শোকস্তব্ধ পাঞ্জাবের সংগীত ইন্ডাস্ট্রি। খ্যাতিমান এ শিল্পীর মৃত্যুতে ভক্ত বা সহকর্মীরাই শোকার্ত নন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-ও শোকবার্তা জানিয়েছেন। ছেলে মহিন্দর শিÐা ছাড়াও মৃত্যুকালে সুরিন্দর অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এ ছেলেও একজন সংগীতশিল্পী।
পাঞ্জাবি সংগীত জগতে সুরিন্দরের অবদান অনঃস্বীকার্য। তিনি অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে গিয়েছেন। তাছাড়া বেশ কিছু সিনেমায় অভিনয় করতেও দেখা গিয়েছে সুরিন্দরকে। তাকে ‘ভয়েস অব পাঞ্জাব’ বলা হত।
শ্রোতাপ্রিয় এ গায়কের মৃত্যুর খবর পেয়েই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান টুইট করেছেন, প্রখ্যাত সংগীতশিল্পী সুরিন্দর শিÐাজির মৃত্যুর খবরে অত্যন্ত মর্মাহত। চিরকালের জন্য নীরব হয়ে গেল ভয়েস অফ পাঞ্জাব।
শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের মতে, পাঞ্জাবের সংগীতজগতে সুরিন্দরের অবদান বলে শেষ করার নয়। একইসঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানালেন তিনি। অভিনেতা-গায়ক হরভজন মানের কথায়, সংগীতশিল্পীর মৃত্যু যেন ‘পাঞ্জাবের লোকগানের স্বর্ণযুগের অবসান।’

সুত্র জাগো

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...