অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিসের গাড়ি চালক হৃদরোগে আক্রান্ত হয়ে দুর্ঘটনায় ২ জন নিহত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৪২

remove_red_eye

২৭৫

জেলা শহরের চাষাড়ায় আজ  ফায়ার সার্ভিসের একটি গাড়ি আগুন নেভাতে যাওয়ার সময় এর চালক হৃদরোগে আক্রান্ত হয় মারা যান। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের একটি বাসকে প্রচন্ড গতিতে আঘাত করে। এতে আনন্দ পরিবহনের বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর উঠিয়ে দিলে দুইজন নিহত ও চারজন আহত হয়েছে।
নারায়ণগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি দিদার আহমেদ জানান,  বেলা এগারোটায় বিসিকের ফকির গার্মেন্টসে আগুন লাগে। এ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাচ্ছিলো। চাষাড়ায় সান্ত¡না মার্কেটের সামনে এলে ফায়ার সার্ভিসের গাড়ির চালক হৃদরোগে আক্রান্ত হয়ে গাড়িতেই ঢলে পড়েন। ফলে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের আনন্দ পরিবহনের একটি বাসকে প্রচন্ড শক্তিতে ধাক্কা দেয়। এতে বাসটি পথচারীদের উপর পড়লে একজন নিহত হয়। চারজন আহত হন বলে শুনেছি। আহতদের নারায়ণগঞ্জ তিনশ শয্যা ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।  
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান,  ফায়ার সার্ভিসের গাড়ি চালক জাহাঙ্গীর গাড়ি চালানো অবস্থায় হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার পর থেকে চাষাড়া দিয়ে যানবাহন চলাচল এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্ধ ছিলো।
সদর থানার ওসি আনিচুর রহমান জানান,  দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে যান চলাচলের ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে বিসিকের ফকির গার্মেন্টস এর আগুন ফায়ার সার্ভিস আধঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

সুত্র বাসস

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...