বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে জুলাই ২০২৩ রাত ০৮:০৬
২৬৩
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, দেশ ও দেশের মানুষের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার বিকল্প নাই।
আজ শনিবার দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা ভীতসহ একতলা একাডেমিক ভবনের উদ্বোধন ও ৬৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ওয়ার্কশপ ভবনের সম্প্রসারিত নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইকবালুর রহিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শোষণ-বঞ্চনামুক্ত একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতেই শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন শেখ হাসিনা।
বিএনপি-জামাত ক্ষমতায় থাকাকালীন শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি উল্লেখ করে হুইপ ইকবালুর রহিম বলেন, শিক্ষাকে তারা ব্যবসায় পরিনত করেছিল। কলমের বদলে ছাত্রদের হাতে মাদক ও অস্ত্র তুলে দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে শিক্ষাব্যবস্থাকে উন্নত করেছেন।
এ সময় দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, সহকারি প্রকৌশলী আব্দুল আউয়াল, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষম মোঃ মাসউদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে হুইপ ইকবালুর রহিম পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন।
সুত্র বাসস
ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত
চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন
তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা
লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক