বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে জুলাই ২০২৩ বিকাল ০৫:৪১
৩৪৯
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, স্মার্ট বাংলাদেশের প্রথম অর্জন হবে কাগজের মুদ্রাবিহীন সমাজ। ২০০৯ সালের পর থেকে আর্থিক লেনদেনে অভাবনীয় রূপান্তর ঘটেছে। ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠাসহ কাগজের মুদ্রাবিহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার কাজ করছে।
মোস্তাফা জব্বার মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ’র মেগা পেমেন্ট ক্যাম্পেইনের পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের নাগরিকদেরকেও স্মার্ট হতে হবে। স্মার্টনেসের জন্য আমাদেরকে ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে। ডিজিটাল দক্ষতা ছাড়া আগামীর পৃথিবীতে টিকে থাকা যাবে না।
তিনি বলেন, মোবাইল ফোন এখন কেবল আর কথা বলার যন্ত্রই নয়, আর্থিক লেনদেন ছাড়াও মোবাইলের মাধ্যমে প্রত্যন্ত গ্রামে বসে মহিলারাও সবজী ব্যবসা থেকে শুরু করে আউটসোর্সিয়ের কাজ করছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন ডিজিটাল কর্মসূচির ফলে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
নগদ মানুষের জীবনকে সহজ করেছে উল্লেখ করে তিনি বলেন, নগদ ডাক বিভাগের এগিয়ে যাওয়ার একটি নাম। নগদ শুরু থেকে চমক দিয়েছে, সেই চমকের ধারাবাহিকতায় এই বিএমডব্লিউ উপহার দিচ্ছে নগদ।
নগদ’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘বিএমডব্লিউ ক্যাম্পেইনটি যেকোনো বিবেচনায় সাধারণ কোনো ক্যাম্পেইন ছিল না। আমার বিবেচনায় এই ক্যাম্পেইনটি স্মার্ট বাংলাদেশের পথে একটি বড় পদক্ষেপ। বাংলাদেশে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ক্যাম্পেইনটির অনন্য একটি অবস্থান তৈরি করবে।
৪ লাখ ৭৩ হাজার ২৭টি ভোট পেয়ে তালিকায় সবার ওপরে থেকে ঢাকার পালোয়ান মাহবুব হায়দার জিতে নেন নগদের বিএমডব্লিউ। দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রামের সিলভিয়া ইয়াসিন পেয়েছেন ৪ লাখ ১১ হাজার ৮১৩টি ভোট। কক্সবাজারের সাইদুর রহমান সোহেল ৩ লাখ ৩৪ হাজার ৯৯টি ভোট পেয়ে ছিলেন তৃতীয় স্থানে।
মন্ত্রী পালোয়ান মাহবুব হায়দারের কাছে বিএমডব্লিউ গাড়ীর চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে নগদ’র নির্বাহি পরিচালক সাফায়েত আলম, চিত্রনায়ক অনন্ত জলিল এবং চিত্র নায়িককা বর্ষা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় দলের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম ভিডিও বার্তায় ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ও বিজয়ীদেরকে শুভেচ্ছা জানান।
সুত্র বাসস
ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত
চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন
তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা
লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক