অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩


স্মার্ট বাংলাদেশের প্রথম অর্জন হবে কাগজের মুদ্রাবিহীন সমাজ : মোস্তাফা জব্বার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে জুলাই ২০২৩ বিকাল ০৫:৪১

remove_red_eye

৩৬৪

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, স্মার্ট বাংলাদেশের প্রথম অর্জন হবে কাগজের মুদ্রাবিহীন সমাজ। ২০০৯ সালের পর থেকে আর্থিক লেনদেনে অভাবনীয় রূপান্তর ঘটেছে। ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠাসহ কাগজের মুদ্রাবিহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার কাজ করছে।
মোস্তাফা জব্বার মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ’র মেগা পেমেন্ট ক্যাম্পেইনের পুরস্কার  হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের নাগরিকদেরকেও স্মার্ট হতে হবে। স্মার্টনেসের জন্য আমাদেরকে ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে। ডিজিটাল দক্ষতা ছাড়া আগামীর পৃথিবীতে টিকে থাকা যাবে না।
তিনি বলেন, মোবাইল ফোন এখন কেবল আর কথা বলার যন্ত্রই নয়, আর্থিক লেনদেন ছাড়াও মোবাইলের মাধ্যমে প্রত্যন্ত গ্রামে বসে মহিলারাও সবজী ব্যবসা থেকে শুরু করে আউটসোর্সিয়ের কাজ করছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন ডিজিটাল কর্মসূচির ফলে বাংলাদেশ আজ  বিশ্বে উন্নয়নের রোল মডেল। 
নগদ মানুষের জীবনকে সহজ করেছে উল্লেখ করে তিনি বলেন, নগদ ডাক বিভাগের এগিয়ে যাওয়ার একটি নাম। নগদ শুরু থেকে চমক দিয়েছে, সেই চমকের ধারাবাহিকতায় এই বিএমডব্লিউ উপহার দিচ্ছে নগদ।
নগদ’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘বিএমডব্লিউ ক্যাম্পেইনটি যেকোনো বিবেচনায় সাধারণ কোনো ক্যাম্পেইন ছিল না। আমার বিবেচনায় এই ক্যাম্পেইনটি স্মার্ট বাংলাদেশের পথে একটি বড় পদক্ষেপ। বাংলাদেশে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ক্যাম্পেইনটির অনন্য একটি অবস্থান তৈরি করবে।
৪ লাখ ৭৩ হাজার ২৭টি ভোট পেয়ে তালিকায় সবার ওপরে থেকে ঢাকার পালোয়ান মাহবুব হায়দার জিতে নেন নগদের বিএমডব্লিউ। দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রামের সিলভিয়া ইয়াসিন পেয়েছেন ৪ লাখ ১১ হাজার ৮১৩টি ভোট। কক্সবাজারের সাইদুর রহমান সোহেল ৩ লাখ ৩৪ হাজার ৯৯টি ভোট পেয়ে ছিলেন তৃতীয় স্থানে।
মন্ত্রী পালোয়ান মাহবুব হায়দারের কাছে বিএমডব্লিউ গাড়ীর চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে নগদ’র নির্বাহি পরিচালক সাফায়েত আলম, চিত্রনায়ক অনন্ত জলিল  এবং চিত্র নায়িককা বর্ষা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় দলের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম ভিডিও বার্তায় ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ও বিজয়ীদেরকে শুভেচ্ছা জানান।

সুত্র বাসস





ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...