অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার ১ দফা দাবিতে ভোলায় বিএনপির পদযাত্রা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৩ রাত ০৯:০৮

remove_red_eye

৬৪৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নিদলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার একদফা দাবীতে ভোলায় বিএনপির পদযাত্রা করেছে। মঙ্গলবার দুপুরে মহাজনপট্রি দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির আয়োজনে বিএনপির শহরে পদযাত্রা বের হয়। সকাল থেকেই বিএনপি কার্যালয় এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী জড়ো হতে থাকে।  জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর ও সদস্য সচিব রাইসুল আলমের নেতৃত্বে শহরের সদর রোড হয়ে যুগীরঘোল পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে ভোলা সদরসহ বিভিন্ন উপজেলার বিএনপি , ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকারবিরোধী বিভিন্ন ¯েøগান দেন।
 পদযাত্রা শেষে যুগীরঘোল চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন, ভোলা  জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর,  যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হারুনুর অর রশীদ টুম্যান, যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ুুন কবির সোপান, যুগ্ম আহবায়ক এনামুল হক  ও সদস্য সচিব রাইসুল আলম প্রমুখ।
 এর আগে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তারা, নিরপেক্ষ তত্ববধায়ক সরকারের  অধিনে নির্বাচনের জন্য একদফা দাবী জানান। এদিকে পদযাত্রাকে ঘিরে ভোলা সহরের বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কঠোর অবস্থানে মোতায়ন ছিলো।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...