বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:০১
৩২২
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির এক দফা সেই ২০১৩ সাল থেকে চলছে। এ নিয়ে সরকারের মাথা ব্যাথা নেই। তাদের এক দফা এবারও ব্যর্থতায় পরিণত হবে।
আজ মঙ্গলবার কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, গণমাধ্যমের জন্য বিএনপি এখন মায়া কান্না করছে। বিএনপি ক্ষমতায় থাকতে ১৩ জন প্রখ্যাত সাংবাদিক বিএনপির সন্ত্রাসীদের হাতে হত্যা হয়েছিল। আর বর্তমান সরকারের আমলে গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে। এই সরকারের আমলে অনেক টেলিভিশনের ও পত্রিকার অনুমোদন দেয়া হয়েছে।
তিনি বলেন, প্রত্যেক দিন বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে নানান ধরনের মিথ্যাচার করে যাচ্ছেন, যেটা মিডিয়ায় প্রচারও হচ্ছে, দেশবাসীও দেখছে। গণমাধ্যমের যদি স্বাধীনতায় না থাকত তাহলে কি বিএনপির এসব মিথ্যাচর প্রচার হতো।
পরে হানিফ সদর উপজেলা অডিটোরিয়ামে নাগরিক পরিষদ আয়োজিত সমাজ সংস্কারে মসজিদের ঈমামদের ভুমিকা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
নাগরিক পরিষদের সভাপতি সাইফুদৌলা তরুন সভায় সভাপতিত্ব করবেন।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, বিভিন্ন মসজিদের ঈমাম, মোয়াজ্জিমসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত