অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

স্বাধীনতা বিরোধী শক্তিকে ভোট না দেওয়ার আহবান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৫১

remove_red_eye

২৬৭

স্বাধীনতা বিরোধী শক্তি ও দলকে ভোট না দেয়ার আহবান জানিয়েছেন সংস্কৃতি  প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রতিমন্ত্রী আজ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।  ট্র্যাব এর আয়োজনে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। কোনক্রমেই স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় না আসতে পারে সেদিকে জনগণকে সজাগ দৃষ্টি রাখতে হবে। 
প্রতিমন্ত্রী বলেন, অন্যথায় দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হতে পারে। তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছে। তাই এদেশের জনগণই ভোটের মাধ্যমে নির্বাচন করে ঠিক করবে কারা আগামীতে সরকার গঠন করবে।
 ট্র্যাব সভাপতি কাদের মনসুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, আবৃত্তিশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপা চক্রবর্তী, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সভাপতি রাজু আলীম, টেলিপ্যাব এর সভাপতি মনোয়ার হোসেন পাঠান, আলোক হেলথ কেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান হোসেন ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট কে এম এ আল ফাহাদ বিন সগীর। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ট্র্যাব এর সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর।
অনুষ্ঠানে সুস্থ সংস্কৃতি বিকাশে বিভিন্ন ক্যাটাগরিতে ট্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়।

সুত্র বাসস

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...