বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৪৬
২৯০
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশু ও এক নারীর মৃত্যু এবং নতুন ১০১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ১০ মাসের শিশুকন্যা রাজশ্রী ধর ও ৩৫ বছর বয়সী এলিনা হক গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম আজ বিকেলে জানিয়েছে, আনোয়ারার রাজীব ধরের কন্যা রাজশ্রী ধরকে ১৫ জুলাই ও চন্দনাইশের এলিনা হককে গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তারা দু’জন মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হলো।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১০১ রোগী। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৫ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৫৬৫ জন। এদের ৯২৩ জন সরকারি হাসপাতালে এবং ৬৪২ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৩৩৫ জন।
এদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুমের ইনচার্জ ও কীটতত্ত্ব বিশেষজ্ঞ মিসেস এনতেজার ফেরদৌস জানিয়েছেন, একমাত্র এডিস ছাড়া অন্য কোনো মশা ডেঙ্গু ছড়াতে পারে না।
যে কোনো জাতের মশা ডেঙ্গু রোগীকে কামড়ানো পর সুস্থ কাউকে কামড়ালে তিনিও ডেঙ্গু আক্রান্ত হবেন, সম্প্রতি চট্টগ্রামে এমন একটি জোর গুজবের প্রেক্ষিতে প্রশ্ন করা হলে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
এনতেজার ফেরদৌস জানান, এডিস মশার মাঝেই একমাত্র ডেঙ্গুর ভাইরাস বেঁচে থাকে। অন্য কোনো মশা ডেঙ্গু রোগীকে কামড়ালে সেটির পেটে ভাইরাস ঢুকবে ঠিকই, কিন্তু বেঁচে থাকতে পারবে না। চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণায় এ পর্যন্ত এমন তথ্যই এসেছে। গুজবে গুরুত্ব না দেয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করলেও তিনি বলেন, এর অর্থ ডেঙ্গু প্রকোপ কমে যাবে তা কিন্তু নয়। আমাদের পর্যবেক্ষণে দেখা গেছে, শহর-গ্রাম সর্বত্রই এখন এডিস মশার বিচরণ রয়েছে এবং এ কারণে প্রকোপও দিনদিন বাড়ছে। তিনি স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রচারিত ডেঙ্গুর সতর্কবার্তা পুরোপুরি মেনে চলার জন্য সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানান।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত