বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৫৬
৩২০
জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। এছাড়াও এদিন দেশের মোট ৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বিকেলের মধ্যে নির্বাচনী এলাকায় পৌঁছে গেছে নির্বাচন সামগ্রী।
নির্বাচনী এলাকায় গত শনিবার সকালে নির্বাচনী প্রচারণা বন্ধ এবং মধ্যরাতে মোটর সাইকেল চালাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রোববার রাত ১২টার পর থেকে নির্বাচনী এলাকায় সাধারণভাবে ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার ও ইজি বাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে মহাসড়কগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকছে। এছাড়া নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিক, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং জরুরি সেবার কাজে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর রাজধানীর গুলশান-বনানী-ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনটি শূন্য হয়।
এই উপনির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রের ভোট কক্ষগুলোতে সিসি ক্যামেরা রয়েছে। এ আসনের মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি ভোট কেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হচ্ছে।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থী রয়েছেন ৮ জন। তাদের মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন মো. আশরাফুল আলম (হিরো আলম) এবং মো. তারিকুল ইসলাম।
যে ৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন :
সোমবার সারাদেশে ৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন হতে যাচ্ছে। তার মধ্যে সাধারণ নির্বাচন বা সব পদে নির্বাচন হচ্ছে ৩৯টিতে। এর মধ্যে ৭টি পৌরসভায় সাধারণ নির্বাচন হচ্ছে। এই ৭ পৌরসভায় ভোট গ্রহণ করা হচ্ছে ইভিএমে। পৌরসভাগুলো হচ্ছে পিরোজপুরের ভান্ডারিয়া, চাঁদপুরের ছেংগারচর, কুমিল্লার দেবীদ্বার, যশোরের বেনাপোল, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট ও সিরাজগঞ্জের তাড়াশ। এছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর, জামালপুরের জামালপুর ও নীলফামারীর ডোমার পৌরসভায় কাউন্সিলর পদে উপনির্বাচন হচ্ছে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে রাজশাহীর বাঘা ও চট্টগ্রামের সন্দীপ উপজেলায়। এ ছাড়া ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে। এর মধ্যে ২৯টিতে সাধারণ ও ৩৭টিতে উপনির্বাচন হচ্ছে।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত