অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় প্রধানমন্ত্রীর উপহার ২০৬টি ট্যাব পেলো মেধাবী শিক্ষার্থীরা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৩ রাত ১০:২৩

remove_red_eye

৪২২

মলয় দে: প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভোলা সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম এবং দশম শ্রেণির শাখা ভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের হাতে ২০৬টি ট্যাব তুলে দেয়া হয়েছে।এর মধ্যে সরকারি বালিকায় ৯৬টি ও বালক উচ্চ বিদ্যালয়ে ১১০টি ট্যাব বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৩ জুলাই সকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে স্কুলটির নিজস্ব আয়োজনে ও উপজেলা পরিসংখ্যান অফিসের সহযোগীতায় নবম ও দশম শ্রেনির  বিঞ্জান ও মানবিক বিভাগের প্রথম সারির মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ ট্যাব গুলো বিতরন করা হয়েছে।
অন্যদিকে গতকাল বুধবার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ ট্যাব বিতরন করা হয়েছে।
উপজেলা পরিসংখ্যান অফিসের তথ্য মতে,শিক্ষার্থীদেরকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার  জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র এমন সিদ্ধান্তেই এই ট্যাব গুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে।এই ট্যাবগুলো ইতিপূর্বে জনশুমারির কাজে ব্যবহার করা হয়েছিল।প্রধানমন্ত্রীর উপহার  ট্যাব এবার নিয়ে ২য় পর্যায়ে দেয়া হচ্ছে।এর আগে ১ম ধাপে স্বল্প পরিমানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে এ ট্যাব বিতরন করা হয়েছিল।
স্কুলটির দিবা শাখার সিনিয়র শিক্ষক হুমায়ুন করির 'র সঞ্চালনায়প্রভাতি শিফটের  দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষিকা)  ফাতেমা জোহরা'র সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য দেন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিকুল ইসলাম,বিশেষ অতিথি উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মহিউদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে সফিকুল ইসলাম বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর এমন পদক্ষেপে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাপক প্রসার ঘটাবে বলে আমি মনে করি। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য স্মার্ট শিক্ষার্থী গড়ে তোলা প্রয়োজন সবার আগে। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষটি মাথায় রেখে ট্যাব দেয়ার যে পদক্ষেপটি  গ্রহন করেছে এটির জন্য তিনি প্রশংসার দাবিদার।
এছাড়াও তিনি ট্যাব প্রাপ্ত সকল শিক্ষার্থীদেরকে ট্যাবটির যথাযথ সঠিক ব্যাবহারে নির্দেশনামূলক বক্তব্য দেন।
ট্যাব পাওয়া দশম শ্রেনির প্রভাতি শিফটের শিক্ষার্থী অরিত্র দাস বলেন, এই ট্যাব উপহার দেয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অনেক অনেক শুভেচ্ছা জানাই।এই ট্যাব আমাদের পড়াশুনার গতি আরো বৃদ্ধি করবে বলে আমি মনে করি।আমরা অবশ্যই চেষ্টা  করবো ট্যাবটির সু ব্যবহার করার।
ট্যাব বিতরন কালে আরো উপস্থিত ছিলেন,প্রভাতি শাখার সহকারি সিনিয়র শিক্ষক নাজমুল হায়াৎ,আসলাম হোসেন,দিবা শিফটের সহকারী শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...