বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই জুলাই ২০২৩ রাত ০৮:২১
২৯৭
বিএনপি দেশবিরোধী চক্রান্তে লিপ্ত উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপির দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করা হবে।তিনি বলেন, নানা ষড়যন্ত্রের তারা (বিএনপি), শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। জনগণ তাদের এ আশাপূরণ হতে দেবে না।
মন্ত্রী আজ বুধবার পোরশার সরাইগাছি হাইস্কুল মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পোরশা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মির্জা ফখরুলই দেশ ছেড়ে পালিয়ে যাবেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপির দেশবিরোধী সব চক্রান্ত প্রতিহত করা হবে। মির্জা ফখরুল স্বাধীনতা বিরোধীদের নিয়ে, আগুন সন্ত্রাসীদের নিয়ে রাজনীতি করে। তিনি চখা রাজাকারের সন্তান বলে উল্লেখ করেন মন্ত্রী।
যুবলীগ নেতাকর্মীদের বিএনপির ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যুবসমাজকে একত্রিত করে সামনের আন্দোলন সংগ্রামকে বেগবান করতে হব। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছাতে যুবলীগের নেতাকর্মীদের আহবান তিনি।
খালেদা জিয়ার আমলে সারের জন্য কৃষক গুলি খেয়েছিলে, প্রাণ গিয়েছিল ১৯ জন কৃষকের-এমনটি উল্লেখ করে মন্ত্রী বলেন, এখনকার পরিস্থিতি আর সেরকম নেই। কৃষকবান্ধব সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে সার ও বিদ্যুতের অভাব নেই।
সাধন চন্দ্র বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় রাখতে হবে। নওগাঁর উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, নওগাঁ তার আসনে ১০ কিলোমিটার রাস্তা পাকা ছিলো না। এই সরকারের আমলে ৪০০ কিলোমিটার পাকা রাস্তা হয়েছে।
পোরশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রবিউল ইসলাম এর সভাপতিত্বে সন্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী। সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদদাদ খান পিটু। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত