অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

‘গিনেস বুক অব ওয়ার্ল্ডে’ কুবি শিক্ষার্থীর ২ রেকর্ড

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই জুলাই ২০২৩ বিকাল ০৫:৪২

remove_red_eye

৩২৫

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস দুইটি রেকর্ড গড়ে নাম লিখিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী ইরফান আনোয়ার তুষার। দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চবার ড্রাম স্টিক ঘুরিয়ে তিনি এ রেকর্ডগুলো করেন।
 গত ২১ মার্চ বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে তিনি রেকর্ড দু’টি করেন। বিষয়টি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট সূত্রে বিষয়টি জানা যায়।
প্রথম রেকর্ডটিতে ৩০ সেকেন্ডে সর্বোচ্চ ৬৫ বার তিনি ড্রাম স্টিক ঘুরিয়ে এবং দ্বিতীয় রেকর্ডটি এক মিনিটে ১২৫ বার ঘুরিয়ে রেকর্ড দুটি গড়েন।
জানা যায়, গত ২১ মার্চ তিনি এ রেকর্ড করলে গত ৭ জুলাই ই-মেইলে তাকে বিষয়টি নিশ্চিত করেন গিনেজ বুক।
এ বিষয়ে ইরফান আনোয়ার তুষার বাসস’কে বলেন, আমি প্রথম বিশ্বরেকর্ডটি আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা কেন্ট চ্যাইপার্ট  এবং দ্বিতীয় বিশ্বরেকর্ডটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা ব্রান্ডেন ক্যালবাইয়ের কাছ থেকে ছিনিয়ে আনি বাংলাদেশে। অর্থাৎ, একটি রেকর্ড মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরেকটি রেকর্ড অস্ট্রেলিয়ার কাছ থেকে নিয়ে আসতে সক্ষম হয়েছি। যার মালিক এখন বাংলাদেশ।
আনন্দ প্রকাশ করে তিনি বলেন, গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের মত সম্মানীয় একটি জায়গায় নিজের নাম লেখাতে পেরে আমি খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। লাল সবুজের পতাকা হাতে দেশের প্রতিনিধিত্ব করতে পারা গর্বের। এ রেকর্ড করতে অনুপ্রেরণা দিয়েছে আমার দুই বন্ধু মো আশিকুর রহমান এবং রবিউল আলম। জাহিদ স্যার সর্বোচ্চটুকু দিয়ে আমাকে এই রেকর্ড করতে সহযোগিতা করেছেন। কারিগরি এবং মানসিক সাপোর্ট দিয়ে পাশে ছিল ছোট ভাই তমাল।
বিশ্বরেকর্ড দু’[টি উৎসর্গ করে তিনি বলেন, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের পরম শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ড. কুদরত এ খোদা স্যারকে। যিনি আমার হৃদয় গহীনে আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদার আসনে আসীন হয়ে আছেন। পাশাপাশি এই গৌরবময় অর্জন আমি উৎসর্গ করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ এই বাংলার সকল পরম শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের প্রতি।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...