অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

চাঁদপুরে গোডাউনসহ আওয়ামী লীগনেতার কার্যালয়ে অগ্নিকান্ড

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই জুলাই ২০২৩ বিকাল ০৫:৩৮

remove_red_eye

২৬৯

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া পূর্ব বাজারে  গতরাত সোয়া ১০টায় অগ্নিকান্ডে ব্যবসায়ীদের মালামাল রাখার একটি গোডাউন ও স্থানীয় আওয়ামী লীগনেতার কার্যালয় পুড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হাতহত হয়নি। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে
আসায় রক্ষা পেয়েছে বাজারের শত শত ব্যবসা প্রতিষ্ঠান।
মঙ্গলবার রাত সোয়া ১০টা দিকে বাজারের পূর্ব পাশে স্টেশন সড়কে এ গোডাউনের বাহির থেকে আগুনের সূত্রপাত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামাল হাজী জানান, মহামায়া পূর্ব বাজার স্টেশন সড়কে বিল্ল­াল পাটওয়ারী ও মোঃ শহীদ উল্যার যৌথ মালিকানাধীন একটি গোডাউনে আগুন লাগে। তবে তাদের ধারণা মতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এসময় চাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগে স্থানীয় ব্যবসায়ী ও লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখেন। সকলের প্রচেষ্টায় পাশবর্তী ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগুন থেকে রক্ষা পায়।
চাঁদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উত্তর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল-আমিন বলেন, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমরা আগুন লাগার সংবাদ পাই। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে রাত ১১.৩৯ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে গোডাউনের সামনে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাজীর ব্যক্তিগত কার্যালয়, শাহাজান বেপারীর অটোবি ফার্নিচার মালামাল, হারুন বেপারীর সিমেন্ট, জাহাঙ্গী, মনির ও জাফর বেপারীর সংরক্ষিত ফল ও মুরগী ফার্মের একটি কক্ষ পুড়ে যায়।
তিনি আরো বলেন, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে তদন্ত  করে বলা যাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে।
এদিকে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো.  মহসিন আলম ঘটনাস্থলে আসেন ।

সুত্র বাসস

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...