বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:১৬
৪৬৫
দেশের বন্যাকবলিত বিভিন্ন এলাকার সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা গ্রহণসহ চারটি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
গত রোববার মাউশি’র পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি দেশের কোন কোন স্থানে বন্যা দেখা দিয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে এ অধিদপ্তরের আওতাধীন বন্যাকবলিত এলাকার সব সরকারি- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। এগুলো হলো- বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবেলা করা। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রতিটি জেলা, উপজেলা ও থানায় একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) খোলার ব্যবস্থা। সার্বিক অবস্থা এ অধিদপ্তরের পরিচালককে (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) জানাতে হবে (পরিচালকের ফোন-০২-৯৫৫৫১৩০, মোবাইল- ০১৭১৫০৮৮৪২০ এবং উপ-পরিচালকের ফোন-০২-৯৫৭৪১০৪, মোবাইল-০১৭১১৩১৫৬৮৬)। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠানের আসবাবপত্র ও কম্পিউটার সামগ্রী নিরাপদে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এসব নির্দেশনার চিঠি দেশের সব অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষার পরিচালক, সকল সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, সব উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে।
সুত্র বাসস
বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই
ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত