অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৭ই আগস্ট ২০২৬ | ২৩শে শ্রাবণ ১৪৩৩

বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানকে ৪ নির্দেশনা মাউশি’র

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:১৬

remove_red_eye

৪৫০

দেশের বন্যাকবলিত বিভিন্ন এলাকার সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা গ্রহণসহ চারটি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
গত রোববার মাউশি’র পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে  এই নির্দেশনা দেওয়া হয়েছে। 
এতে বলা হয়, সম্প্রতি দেশের কোন কোন স্থানে বন্যা দেখা দিয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে  এ অধিদপ্তরের আওতাধীন বন্যাকবলিত এলাকার সব সরকারি- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বিভিন্ন ব্যবস্থা  গ্রহণের অনুরোধ করা হলো। এগুলো হলো- বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি  মোকাবেলা করা। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রতিটি জেলা, উপজেলা ও থানায় একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) খোলার ব্যবস্থা। সার্বিক অবস্থা এ অধিদপ্তরের পরিচালককে (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) জানাতে হবে (পরিচালকের ফোন-০২-৯৫৫৫১৩০, মোবাইল- ০১৭১৫০৮৮৪২০ এবং উপ-পরিচালকের ফোন-০২-৯৫৭৪১০৪, মোবাইল-০১৭১১৩১৫৬৮৬)। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠানের আসবাবপত্র ও কম্পিউটার সামগ্রী নিরাপদে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এসব নির্দেশনার চিঠি দেশের সব অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষার পরিচালক, সকল সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, সব উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে।

সুত্র বাসস

বিএনপি নেতা আমিনুল ইসলাম খানের সফল অস্ত্রোপচার সম্পন্ন

বিএনপি নেতা আমিনুল ইসলাম খানের সফল অস্ত্রোপচার সম্পন্ন

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

শিক্ষক পেটানো মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে

শিক্ষক পেটানো মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে

ভোলায় মিথ্যা অপবাদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ভোলায় মিথ্যা অপবাদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গ্যাস সংকট, ভুতুড়ে বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভোলায় ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

গ্যাস সংকট, ভুতুড়ে বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভোলায় ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান

গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান

আরও...